নজরবন্দি ব্যুরো: কাঁকিনাড়ার পর এবার নরেন্দ্রপুর। খেলতে গিয়ে বিস্ফোরণে আক্রান্ত শৈশব। বোমার আঘাতে জখম ৫ নাবালক। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বলার পরেও মাঠ না ছাড়ায় ছোড়া হয় বোমা। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। বোমার আঘাতে আহত নাবালকদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: এখনও লকডাউন লাসায়, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আম জনতার


ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছে সিপিএম-বিজেপি। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ইদানীং বেশ কয়েকটি জায়গায় শিশুদের বোমার (bomb) আঘাতে জখমের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কেন এ ধরনের ঘটনা ঘটছে তা তদন্ত (investigation) করে দেখতে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুরে জখম পাঁচজনেরই বয়স ১০ থেকে ১২ বছরেরর মধ্যে। ফাঁকা মাঠে বাচ্চারা খেলতে গিয়েছিল। সেখানেই এক পাশে মজুত ছিল বেশ কয়েকটি বোমা। খেলা ফেলে বাচ্চাগুলো সেই বোমা দেখতে গিয়েছিল। তাতেই রক্তচক্ষু দেখাতে থাকে কাছেই থাকা কিছু যুবক। বাচ্চাদের চলে যেতে বলে হুমকি দেয় তারা। কিন্তু, তাতেও নাবালকরা সরতে রাজি হয়নি। ওই যুবকরা এরপর বাচ্চাদের দিকে বোমা ছুড়ে দেয়। দুটো বোমা ওদের গায়ে ফাটে। যন্ত্রণায় লুটিয়ে পড়ে ওই শিশুরা। বোমার শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
কাঁকিনাড়ার স্মৃতি এবার নরেন্দ্রপুরে, মাঠে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম ৫ শিশু



শিশুদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুনের চেষ্টার (attempt to murder) মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় (Knkinara) রেললাইনের ধারে খেলতে-খেলতে পড়ে থাকা বোমায় পা দেওয়ায় বিস্ফোরণ ঘটে এবং ঘটনায় ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নরেন্দ্রপুরে শিশুদের লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা।







