নজরবন্দি ব্যুরোঃ পূর্বেই সকলের মন জয়ে করেছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের বেলাশেষে। সেই স্মৃতি উস্কে দিয়েই এবার বছ সাতেক পর বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে ‘বেলাশুরু’।
আরও পড়ুনঃ Bagtui: গ্রেফতার হতে পারেন অনুব্রত! কী বললেন মমতা?
ক্রমশ এগিয়ে আসছে ছবির মুক্তির দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবি। এবার প্রকাশ্যে আসল সেই সিনেমার প্রথম গান সোহাগে-আদরে।
![]()
বলাবাহুল্য, গতকাল ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়ের জন্মদিন। ফেসবুক থেকে শুরু করে অন্যান্য সমস্ত সাইটেই শুভেচ্ছার জোয়ার বইয়ে দিয়েছেন অনুরাগীরা। আর সেখানেই উঠে এলো তার নতুন গান। যা সহজেই মুগ্ধ করেছে নেটাগরিকদের। পাশাপাশি সেই গানের ভিডিতে সৌমিত্র-স্বাতীলেখার জুটিকে দেখেও আবেগপ্রবন হয়ে পড়েছেন অনেকে।
যেখানে শুরুতেই একটি সংলাপ বলতে শোনা যায়, “তাকেই বিয়ে করা উচিত যে নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসবে।” অপরদিকে গম্ভীর থাকতে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি বলেন, “একটা সময়ের পরে শরীর আর থাকেনা। কোনও আকর্ষণ থাকেনা। কেবল থেকে যায় বন্ধুত্ব। যা আলাদা মাত্রা পেয়েছে দর্শকদের কাছে। পাশাপাশি অনুপম রায়ের লেখা এই নতুন গানেও মন মজেছে সকলের।
সোহাগে-আদরে, মুক্তি পেল বেলাশুরু-র নতুন গান

আগের মতোই এই ছবিটির গানে অভিনয় করতে দেখা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের পাশাপাশি সুজয় চ্যাটার্জী, অপরাজিতা আঢ্য, ও খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতা ও অভিনেত্রীদের। অনেকেই বলছেন আসন্ন এই সিনেমা ফেলুদা হারানোর যন্ত্রণা কিছুটা হলেও পূরণ করবে অনুরাগীদের।



