Kerala Blast: টিফিন বক্সের ভেতরে রাখা ছিল বিস্ফোরক, তদন্তে নেমে প্রাথমিক অনুমান NIA-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার সকালে কেরলের এর্নাকুলাম জেলার কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, টিফিন বক্সের ভেতরে রাখা ছিল বিস্ফোরক।

আরও পড়ুন: সাংগঠনিক দৈন্যদশা কেটেছে, নিচুতলার শুদ্ধিকরণ সফল, কেন্দ্রীয় কমিটিকে রিপোর্ট আলিমুদ্দিনে

বিস্ফোরণের খবর পাওয়ার পরই উদ্বেগ প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এক্স হ্য়ান্ডেলে লেখেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সমস্ত শীর্ষ কর্তারা এর্নাকুলামে রয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন ডিজিপি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি আমরা। ডিজিপির সঙ্গে কথা হয়েছে। তদন্তের জন্য আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

টিফিন বক্সের ভেতরে রাখা ছিল বিস্ফোরক, তদন্তে নেমে প্রাথমিক অনুমান NIA-এর

কেরলের এর্নাকুলামের একটি কনভেনশন সেন্টারে যখন বিস্ফোরণটি হয় তখন সেখানে উপস্থিত ছিলেন কমপক্ষে ২ হাজার জন। কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর আরও দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ১ মহিলার মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪৫ জন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

টিফিন বক্সের ভেতরে রাখা ছিল বিস্ফোরক, তদন্তে নেমে প্রাথমিক অনুমান NIA-এর

টিফিন বক্সের ভেতরে রাখা ছিল বিস্ফোরক, তদন্তে নেমে প্রাথমিক অনুমান NIA-এর

বিস্ফোরণের তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কেরল পুলিশ এবং এনএসজি-র সদস্যেরা। কেরলে বিস্ফোরণের জেরে দিল্লি ও মুম্বইয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

টিফিন বক্সের ভেতরে রাখা ছিল বিস্ফোরক, তদন্তে নেমে প্রাথমিক অনুমান NIA-এর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন