নজরবন্দি ব্যুরো: চলতি মাসের মধ্যেই নিতে হবে টিকার প্রথম ডোজ, স্বাস্থ্যকর্মীদের নির্দেশ রাজ্য স্বাস্থ্য ভবনের। টিকা দেওয়া শুরু হয়েছে, প্রথমদিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। কিন্তু অনেক স্বাস্থ্যকর্মী টিকা নেননি। টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিন ২০ ফেব্রুয়ারি। অর্থাৎ ২০ ফেব্রুয়ারির মধ্যে বাকি স্বাস্থ্যকর্মীদের টিকার প্রথম ডোজ নিতেই হবে। অন্যথা অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা নাও মিলতে পারে ওই স্বাস্থ্যকর্মীদের।
আরও পড়ুনঃ আর ক’মাসেই খোদ মুখ্যমন্ত্রীও বলবেন ‘জয় শ্রী রাম’! বঙ্গসফরে দাবী শাহের।


রাজ্য স্বাস্থ্য ভবন রাজ্যের অন্তত ২ লক্ষ স্বাস্থ্যকর্মীকে এমন বার্তা পাঠিয়ে দিয়েছে। ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের এক পদক্ষেপ। দেশের সব রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আলোচনায় বসে এমন বার্তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। একই বক্তব্য নীতি আয়োগ কমিটির স্বাস্থ্য বিষয়ক কমিটির প্রধানেরও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের জন্য এক মাস বরাদ্দ করা হয়েছিল। আশা ছিল, এই সময়কালের মধ্যে দেশের ১ কোটি স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের কাজ সম্পূর্ণ করা যাবে। তারপর ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কর ও স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মুম্বই-সহ বেশ কিছু রাজ্যে টিকাকরণের গতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে।
চলতি মাসের মধ্যেই নিতে হবে টিকার প্রথম ডোজ, স্বাস্থ্যকর্মীদের নির্দেশ রাজ্য স্বাস্থ্য ভবনের। কোউইন অ্যাপ নিয়ে যেমন সমস্যা রয়েছে, তেমনই স্বাস্থ্যকর্মীদের একাংশের মধ্যেও অনীহা দেখা দিচ্ছে। টিকা যতদিন আসেনি সেই সময় যতটা আগ্রহ ছিল, পড়ে তার বিপরীত অবস্থান। তবে এরমধ্যেই রুপোলি রেখা দেখা গিয়েছে ওড়িশায়। রাজ্যের টিকাকরণ ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।









