Firhad Hakim: সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা, ফিরহাদের মন্তব্য ঘিরে বাড়ছে উত্তাপ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় ক্রমাগত তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকট হতে শুরু করেছে। গতকাল বোমাবাজির পর মঙ্গলবার সকাল থেকে থমথমে গোটা সাঁইথিয়া। আহত হয়েছেন তৃণমূল কর্মী শেখ সাদ্দাম। হাসপাতালে ভর্তি দুই জন। সেই ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, দোষ করলে কাউকে রেয়াত নয়। সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Todays Horoscope: কে যাবেন ভ্রমণে? কারই বা প্রেমে শুভ সময়? দেখুন আজকের রাশিফলে

গতকালের ঘটনায় এখনও অবধি ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘরছাড়া বহু মানুষ। এবিষয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এটা গ্রামীণ বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আর অ্যান্টি সোশ্যাল তো অ্যান্টি সোশ্যালই হয়। তাদের কোনও দলও হয় না, কোনও জাত হয় না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পুলিশ সক্রিয়ভাবে অনেককেই গ্রেফতার করেছে। যে আইন হাতে তুলবে, সে ভুগবে।

সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা, ফিরহাদের মন্তব্য ঘিরে তোলপাড় 
সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা, ফিরহাদের মন্তব্য ঘিরে তোলপাড়

উল্লেখ্য, গতকাল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলি ও স্থানীয় তৃণমূল নেতা তুষার মণ্ডলের অনুগামীদের মধ্যে বহুদিন ধরেই বিবাদ চলছিল। সোমবার সেই ঘটনা আরও রণক্ষেত্র আকার নিয়েছিল। ঘটনাস্থল থেকে তাজা বোমাও উদ্ধার করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার।

পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, আধঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এখনও অবধি সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কিছু সুতলি বোমা আমরা উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে। যদিও গ্রেফতারের সংখ্যা পরে ১২ তে গিয়ে দাঁড়ায়। ঘটনার পর থমথমে গোটা এলাকা।

সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা, ফিরহাদের মন্তব্য ঘিরে তোলপাড় 

সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা, ফিরহাদের মন্তব্য ঘিরে তোলপাড় 
সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা, ফিরহাদের মন্তব্য ঘিরে তোলপাড়

পুলিশ সূত্রে খবর, রাতভর তল্লাশি অভিযান চালিয়ে আরও তাজা বোমা উদ্ধারের খবর মিলেছে। চলছে পুলিশের টহলদারি। একাধিক জায়গায় বসানো হয়৯এছে পুলিশ পিকেট। পঞ্চায়েত নির্বাচনের আগে এধরনের ঘটনাকে কেন্দ্র করে বাড়তে উত্তাপ। আজই ধৃতদের সিউড়ি আদালতে পেশ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর