চাকরি চুরি হয়েছে স্বীকার করে নিলেন ফিরহাদ, প্রতিষ্ঠা দিবসে অস্বস্তিতে TMC

Firhad Hakim: “চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক”

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকমাস পরই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলির অন্দরে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। আজ, ১ জানুয়ারি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন সকালেই দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

আরও পড়ুন: ‘অপশক্তির কাছে মাথা নত নয়’, দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা ও অভিষেকের

hakim

কিন্তু দলের প্রবীণ ও রাজ্য মন্ত্রীসভার নম্বর টু মন্ত্রী কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এই বিশেষ দিনে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভাই বলেন, “স্বীকার করতে বাধা নেই. দলের একাংশ দুর্নীতি করেছে। আমরা তৃণমূল কংগ্রেস (TMC) একটা সংসার।

hakim1

কিছু মানুষ নিশ্চিত ভাবে অন্যায় করেছেন। দুর্নীতি জড়িয়ে পড়েছেন। কিন্তু তা বলে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে। তবে চেতলার বুকে কোনও মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে, ফিরহাদ হাকিম কোনও দুর্নীতি করেছেন। ২৫ বছরে কোনও কাউন্সির, কোনও প্রমোটার, কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নিয়েছেন”।

চাকরি চুরি হয়েছে স্বীকার করে নিলেন ফিরহাদ, প্রতিষ্ঠা দিবসে অস্বস্তিতে TMC

hakim3

এখানেই না থেমে তিনি আরও বলেন, “চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক”। ফিরাহাদের এই মন্তব্যে প্রতিষ্ঠা দিবসে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত