ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার মল্লিক বাজারের এই সিনেমা হলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের শহরে অগ্নিকাণ্ড সিনেমা হলে। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে মল্লিক বাজার এর বহু পুরনো এই সিনেমা হলে। হঠাৎ করেই দুপুরের দিকে সিনেমা হল থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তা দেখে আতঙ্কে চেঁচামেচি জুড়ে দেয় এলাকাবাসী। মল্লিক বাজার পার্ক শো হাউজের ওপরের তলায় এই সিনেমা হল।

আরও পড়ুনঃ মমতা ও অভিষেকের পদ বাদ রেখেই তৃণমূলের সাংগাঠনিক নির্বাচন, দিন ঘোষণা পার্থর

সেখানেই ঘটে অগ্নিসংযোগ। তবে কীভাবে এই আগুন ধরেছে তা এখনো পর্যন্ত জানা যায় নি। যেহেতু সিনেমা হল বর্তমানে বন্ধ রয়েছে, তাই ভিতরে কোনও কর্মী ছিলেন না। ফলে আগুনটি লাগার বিষয়টি কেউই শুরুতে বুঝতে পারেননি। পরে বিল্ডিংয়ের বাইরে ধোঁয়া বেরোতে শুরু করলে বিষয়টি নজরে আসে। আশেপাশের এলাকার দোকানিরাই প্রথম সিনেমা হলের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ইতিমধ্যে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে ঠিক কীভাবে এই আগুন লাগল, তার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দমকল কর্মীরাও এখনও বেশ ধন্ধে রয়েছেন আগুন লাগার কারণ নিয়ে।

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার মল্লিক বাজারের এই সিনেমা হলে

তাঁরা এখনও সিনেমা হলের ভিতরে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু এলাকাটি বেশ ঘিঞ্জি, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এই মুহূর্তে সিনেমা হলের ভিতরের আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসাটাই প্রাথমিক লক্ষ্য দমকল কর্মীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন