ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিয়ালদহে বি আর সিং হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! জানা গিয়েছে, এদিন ভরদুপুরে আচমকা শিয়ালদহে বি আর সিং হাসপাতালে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। কিন্তু এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যেই যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে।

আরও পড়ুন: “বাধ্য হয়েই বলিউড ছেড়েছিলাম!” বিনোদন জগতের রাজনীতি নিয়ে এবার বোমা ফাটালেন Priyanka Chopra

br 2

সুত্রের খবর, এদিন আচমকা ধোঁয়া বেরতে দেখা যায় হাসপাতাল থেকে। আর সেই ধোঁয়া দেখেই হুলুস্থুলুস বেধে যায়। এদিন দুপুরে শিয়ালদহে বি আর সিং হাসপাতালে আপদকালীন বিভাগের কাছেই আগুন লাগে বলে জানা গিয়েছে। এরপরেই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী, তাঁদের পরিজন, চিকিৎসক থেকে শুরু করে নার্স, হাসপাতালের কর্মীরা। তারপরেই খবর দেওয়া হয় দমকলে।

br 3

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। এরপরেই জরুরিকালীন তৎপরতায় আগুন নেভানর কাজ চালায় দমকলবাহিনী। দমকল সুত্রের খবর, বসান হয় হোসপাইপ। পাশাপাশি জানলার গ্রিলের মধ্যে দিয়ে পাইপ ঢোকানো হয় ভিতরে। যদিওবা এখনও পর্যন্ত কিভাবে আগুন লেগেছে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। শট সার্কিট নাকি অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত এলাকাবাসী

br 4
ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত এলাকাবাসী

অন্যদিকে, দমকলের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাশাপাশি এন্টালি থানার থেকেও আরও একটি দল পৌঁছায় সেখানে। যাতে কোনও ভাবেই এই ঘটনায় উত্তেজনা না ছড়ায়, সেতার দিকেই নজর দিচ্ছেন পুলিশ আধিকারিকরা।

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত