নজরবন্দি ব্যুরোঃ বিধ্বংসী অগ্নিকান্ড হলদিয়া পেট্রোকেমিক্যালে, গত কয়েকমাসে রাজ্যের একাধিক যায়গায়, বিশেষ করে খাস কলকাতার বুকে ভয়াবহ অগ্নিলীলা ঘটেছে। পুড়ে ছাই হয়েছে একাধিক গোডাউন, মৃত্যু ঘটেছে কর্মীদের। এবার আগুনের করাল গ্রাসে হলদিয়া শিল্পতালুক।
আরও পড়ুনঃ সুরক্ষার বলয়ে হোক জগদ্ধাত্রী পুজো, ইন্দ্রনীলের উদ্যোগে টিকাকরণ হবে চন্দননগরের কর্মকর্তাদের
সূত্রের খবর, আজ মঙ্গলবার বেলার দিকে আচমকাই আগুন দেখা যায়। পেট্রোক্যামিক্যালের ভেতর থেকে ধোঁয়া দেখেই তৈরি হয় জল্পনা। আশঙ্কা বুঝেই তৎপরতার সঙ্গে খবর যায় দমকলে। প্রাথমিক ভাবে জানানো হয়েছে ন্যাপথায় অগ্নিসংযোগ ঘটেছে।
বিধ্বংসী অগ্নিকান্ড, আগুন জ্বলছে হলদিয়া শিল্পতালুকে।

তার পরেই তা ছড়িয়ে পড়ে দাহ্য-অতিদাহ্য পদার্থের মধ্যে। খবর পেয়েই সঙ্গে সঙ্গেই উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রথম থেকেই দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখার। এখনো পর্যন্ত যা খবর তাতে বিরাট ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে তা।



