Rudranil Ghosh: ‘বোন’ সম্বোধন করে অশালীন মন্তব্য, রুদ্রনীলের নামে FIR তৃণমূলের ‘উঠতি’ নেত্রী রাজন্যার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের নামে এফআইআর করলেন তৃণমূলের ‘উঠতি’ নেত্রী রাজন্যা হালদার। অভিযোগ, ‘বোন’ বলে সম্বোধন করে অশালীন মন্তব্য করেছেন বিজেপি নেতা। শনিবার সোনারপুর থানায় বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী।

আরও পড়ুন:বীরভূমের মুরারইতে রেল অবরোধ, বন্দে ভারত সহ একাধিক ট্রেন আটকে

ঠিক কী বলেছিলেন রুদ্রনীল? অভিনেতার বয়ানে, “রাজন্যা ‘বোন’কে বলি, খুব সাবধানে থাকো। নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটে বন্ধ করে রেখো। তোমার ঘর কত বড়, সেখানে ১, ২ কোটি, ৫০ কোটি ঢোকানো যাবে কি না, তা দেখে নিচ্ছে। সেসব টাকা তোমার ঘরে ঢোকানো হবে। তবেই দলে তোমার জায়গায় পাকা হবে। এই মুহূর্তে তোমার কী কী আছে আর কী কী নেই, সেসব দেখা হচ্ছে। তোমার আশপাশে দেবাংশুকে দেখে বুঝে নাও।”

4 3

তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে জনপ্রিয় হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাজন্যা কিছুটা বামপন্থী ঢঙে ক্ষুরধার বক্তব্য রেখে মন জিতে নিয়েছেন অনেকরই। তৃণমূল নেতাদের মুখেও শোনা যাচ্ছে, রাজন্যার প্রশংসা। বিজেপি নেতা রুদ্রনীল এবার সেই রাজন্যার নামে অশালীন মন্তব্যের অভিযোগে অভিযুক্ত হলেন।

5 6

রুদ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাজন্যার বক্তব্য, ”নারী শক্তির উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি এই রাজ্যের মহিলাদের উন্নয়ন করছেন। আর মণিপুরে নারীদের উপর বিজেপি পরিচালিত সরকার কিভাবে অত্যাচার করছে, তা সবাই দেখছেন। তারপরেও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এই রাজ্যের মহিলাদের নিয়ে কীভাবে এত কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন? তিনি টাকা দিয়ে কেনার কথা বলছেন? তাঁর এই মন্তব্য ও মনোভাবের তীব্র প্রতিবাদ জানাতেই এই অভিযোগ দায়ের।”

‘বোন’ সম্বোধন করে অশালীন মন্তব্য, রুদ্রনীলের নামে FIR তৃণমূলের ‘উঠতি’ নেত্রী রাজন্যার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর