নজরবন্দি ব্যুরো: চূড়ান্ত স্বস্তি রাহুল গান্ধীর। সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। লোকসভার সচিবালয়ের সিদ্ধান্তেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। মোদীর পদবী নিয়ে মন্তব্য মামলায় ‘সুপ্রিম’ স্থগিতাদেশের পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। তার আগের দিনই ফিরিয়ে দেওয়া হল রাহুলের সাংসদ পদ।

তবে কংগ্রেস সূত্রে খবর, তার আগে সোমবার দুপুর ১২টা নাগাদ লোকসভায় আসার কথা কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুলের। মোদী পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত। তাঁকে দু’বছরের কারাদণ্ডও দিয়েছিলেন সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
অবশেষে স্বস্তি, সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

যিনি এক সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবীও ছিলেন। ওই শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। কারণ, জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারা অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ তাঁর সাংসদ বা বিধায়ক পদ চলে যায়।



