Jagannath Temple : অবশেষে খুলছে পুরীর জগন্নাথ মন্দির, দর্শনার্থীদের প্রবেশে বিশেষ ব্যাবস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবছরের মাঝামাঝি সময়ে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসলেও ডিসেম্বরের শেষের দিকে ফের বাড়তে থাকে করোনার সংক্রমণ। যারফলে, নতুন বছরের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় রাজ্য তথা দেশের একাধিক পর্যটনকেন্দ্র। এ রাজ্যের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় পুরীর জগন্নাথ দেবের মন্দির সহ সেখানকার বেশকিছু তীর্থস্থান। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের খুলতে চলেছে জগন্নাথ মন্দিরের দরজা।

আরও পড়ুনঃ Joy Banerjee: আজই তৃণমূলের ‘জয়’! সুব্রত বক্সির সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত ১০ জানুয়ারী থেকে আগামী ৩১ তারিখ পর্যন্ত সাধারণের উদ্দেশ্যে মন্দির বন্ধ রাখার কথা জানানো হলেও প্রায় আগের মতই বহাল ছিল মন্দিরের নিত্যপূজা সহ অন্যান্য কর্মসূচী। তবে মন্দিরে প্রবেশ করতে না পারায় চরম হতাশা দেখা দিয়েছিল দর্শনার্থীদের। তবে এই মুহূর্তে গোটা দেশের করোনা পরিস্থিতি অপেক্ষাকৃত নিয়ন্ত্রনে থাকায় আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ফের সকলের জন্য মন্দির খোলার কথা শোনা গিয়েছে সেখানকার কর্তৃপক্ষের তরফ থেকে।

এই প্রসঙ্গে সেখানকার জেলা কালেক্টর সমর্থ ভার্মা বলেন, বর্তমানে করোনার সংক্রমণ সামান্য হ্রাস পাওয়ার সমস্ত দিক বিবেচনা করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে পুনরায় জনসাধারণের জন্য জগন্নাথ দেবের মন্দির খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।  তবে করোনার সংক্রমণের  কথা মাথায় রেখে সপ্তাহের প্রত্যেক রবিবার করে স্যানিটাইজেশন প্রক্রিয়া চালানোর জন্য মন্দির বন্ধ রাখা হবে।

অবশেষে খুলছে পুরীর জগন্নাথ মন্দির, দর্শনার্থীদের জন্য বিশেষ পরিকল্পনা

Odisha: Jagannath Temple in Puri to Remain Open For Devotees on Saturdays From Sept 13
অবশেষে খুলছে পুরীর জগন্নাথ মন্দির, দর্শনার্থীদের প্রবেশে বিশেষ ব্যাবস্থা

তবে সংক্রমণের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাইরের ভক্তদের কথা মাথায় রেখে পূর্ব গেট খুলে দেওয়া হবে। মূলত সেই গেট থেকেই বাইরের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি প্রদান করা হবে। অপরদিকে পুরীর স্থানীয় মানুষদের জন্য পশ্চিম দিকের গেট খুলে দেওয়া হবে। সেখান থেকেই তাঁরা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত