ফাইটার ‘অ্যান্টি পাক’ ছবি , পাক সেলেবদের কটাক্ষের জবাব দিলেন পরিচালক

"সন্ত্রাস বিরোধী বার্তা দিতেই তো আমাদের সিনেমা। ‘ফাইটার’-এও সেরকমই একটা গল্প দেখানো হয়েছে। আগে পুরো সিনেমাটা দেখুন। ট্রেলারে কয়েকটা লাইন দেখে হইচই করবেন না। অযথা বিতর্ক তৈরি করবেন না। ‘ফাইটার’ কিন্তু আদ্যোপান্ত ভারতের ছবি। দেশাত্মবোধক ছবি।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অপেক্ষা আর মাত্র ২৪ ঘণ্টার। সাধারণতন্ত্র দিবসের দিন মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত হৃতিক – দীপিকার বহু প্রতীক্ষিত ছবি ‘ফাইটার’। দেশপ্রেমের আধারে তৈরি এই ছবি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ট্রেলার দেখে বেশ আলোচনা শুরু হয়েছিল পাকিস্তানি সেলেব মহল। ‘ফাইটার’ কে পাক বিরোধী বলেও তোপ দেগে কটূক্তি করেছিলেন আদনান সিদ্দিকি, হানিয়া আমিরের মত শিল্পীরা।

ফাইটার 'অ্যান্টি পাক' ছবি , পাক সেলেবদের কটাক্ষের জবাব দিলেন পরিচালক

আরও পড়ুন : রাম মন্দিরে দু হাত ভরে দান করেছেন ভক্তরা, প্রথম দিনেই ঝুলিতে এল কোটি কোটি টাকা

এবার তার মোক্ষম জবাব দিয়েছেন পরিচালক। ফাইটার ছবিটি অ্যাকশন বিনোদনে ঠাসা। পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদ-এর মর্মান্তিকভাবে পুলওয়ামা হামলা চালানোর মাত্র কয়েকদিন আগের ২০১৮-র প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়। পুলওয়ামার ঘটনার প্রতিশোধের পাশাপাশি ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’-এর মতো সংলাপ ব্যবহার করা হয়েছে। সেটা দেখেই পাকিস্তানের তারকাদের একাংশ রে-রে করে ওঠে।

ফাইটার 'অ্যান্টি পাক' ছবি , পাক সেলেবদের কটাক্ষের জবাব দিলেন পরিচালক

দাবি করেন, সেদেশকে খাটো করে দেখানো হয়েছে। এমনকী ‘ফাইটার’কে ‘অ্যান্টি-পাক’ বলেও দাবি করেন। এই প্রেক্ষিতেই সিদ্ধার্থ আনন্দ বলেন, “পাকিস্তানের ছবিতে দেখানো ভারত বিরোধী বিষয়ে যদি ভারতীয় তারকাদের কোনও আপত্তি না থাকে, তাহলে ওদেশের শিল্পীদেরও গায়ে লাগার কিছু নেই! আর কে বলছে পাক বিরোধী ছবি, হানিয়া আমির যে নিজে ভারত বিরোধী বার্তা দেওয়া সিনেমায় অভিনয় করেছে।”

ফাইটার 'অ্যান্টি পাক' ছবি , পাক সেলেবদের কটাক্ষের জবাব দিলেন পরিচালক
ফাইটার ‘অ্যান্টি পাক’ ছবি , পাক সেলেবদের কটাক্ষের জবাব দিলেন পরিচালক

ফাইটার ‘অ্যান্টি পাক’ ছবি , পাক সেলেবদের কটাক্ষের জবাব দিলেন পরিচালক

সিদ্ধার্থ আনন্দ আরও বলেন যে,”সন্ত্রাস বিরোধী বার্তা দিতেই তো আমাদের সিনেমা। ‘ফাইটার’-এও সেরকমই একটা গল্প দেখানো হয়েছে। আগে পুরো সিনেমাটা দেখুন। ট্রেলারে কয়েকটা লাইন দেখে হইচই করবেন না। অযথা বিতর্ক তৈরি করবেন না। ‘ফাইটার’ কিন্তু আদ্যোপান্ত ভারতের ছবি। দেশাত্মবোধক ছবি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন