FIFA World Cup Qatar 2022: বন্ধ হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২, বেদুইনের দেশে মহাবিপদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। গ্রুপ লিগের লড়াই ঘিরে বাড়ছে উন্মাদনা। এর মধ্যে মহাবিপদের আশঙ্কা পারস্য উপসাগরের উপকন্ঠে বেদুইনের দেশে। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের তরফে বিরাট সতর্কতা। বিশ্বকাপ চলাকালীন কাতারে ছড়াতে পারে ক্যামেল ফ্লু। যা করোনা ভাইরাস অথবা মাঙ্কি পক্সের মতো সাংঘাতিক হতে পারে। যেভাবে কাতারে ভিড় বেড়েছে। তা আগামী দিনে উদ্বেগের কারণ হতে পারে। ফলে বন্ধ হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২।

আরও পড়ুনঃ World Cup 2022: বিশ্বকাপ অভিযান শুরু হল আর্জেন্তিনার, জয় সেলিব্রেট করে হুঙ্কার মেসির।

বন্ধ হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২, ক্রমাগত বাড়ছে বিপদ 
বন্ধ হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২, ক্রমাগত বাড়ছে বিপদ

লন্ডনের ওয়েবসাইট আইএফএল প্রকাশিত একটি প্রতিবেদন এই রোগের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০১২ সালে প্রথমবার সৌদি আরবে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। যা কাতারের সীমান্তে অবস্থিত। তারপর থেকে বিশ্বের ২৭টি ভিন্ন দেশে মোট ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট ২,৬০০ কেস সামনে এসেছে।

FigHOVBXEAEsEq2

রোগের লক্ষণ কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রোগের লক্ষণ হল প্রচন্ড জ্বর, শ্বাসপ্রশ্বাসে সমস্যা এবং কাশি। এমন লক্ষণ দেখা দিলে শীঘ্রই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের মতে। এই সময় সংক্রামক রোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ফলে সমর্থকদের পাশাপাশি আক্রান্ত হতে পারেন খেলোয়াড়রাও।

বন্ধ হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২, ক্রমাগত বাড়ছে বিপদ 

বন্ধ হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২, ক্রমাগত বাড়ছে বিপদ 
বন্ধ হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ২০২২, ক্রমাগত বাড়ছে বিপদ

সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, ব্যাক্টেরিয়া জনিত রোগ যেমন ত্বকের লিশম্যানিয়াসিস, ম্যালেরিয়া, ডেঙ্গি, ব়্যাবিজ, চুলকানি, হেপাটাইটিস এ এবং বি’র মতো রোগ ছড়িয়ে পড়তে পারে। যা আগামী দিনে অতিমারীর আকার ধারণ করতে চলেছে। কাতারের তরফে জানানো হয়েছে। রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে চলছে টিকাকরণ অভিযান। নিয়ম মেনে খাবার ও পানীয় গ্রহণের কথা বলা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত