নজরবন্দি ব্যুরোঃ কোয়ার্টার ফাইনালে শুক্রবার ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া। কিন্তু বড় ম্যাচের আগে শাস্তির মুখে পড়ল লুকা মদ্রিচের দল। খেলার মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিনটি দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই তিন দল হল সার্বিয়া, সৌদি আরব এবং ক্রোয়েশিয়া। বড় ম্যাচের আগে শাস্তির মুখে ক্রোয়েশিয়া, তাঁদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়েছে।



ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে শাস্তির কথা জানানো হয়েছে ক্রোয়েশিয়াকে। অভিযোগ, ২৭ নভেম্বর কানাডার বিরুদ্ধে খেলতে নেমছিল ক্রোয়েশিয়া। সেই সময় কানাডার গোলকিপার মিলান রোরজানকে ব্যঙ্গ করে ব্যানার দেখিয়েছিলেন ক্রোট সমর্থকরা। উঠে আসে ১৯৯৫ সালের প্রসঙ্গ। ক্রোয়েশিয়ার আগ্রাসনের মুখে পড়ে তৎকালীন সার্বিয়া ছেড়ে কানাডায় আশ্রয় নিয়েছিলেন বোরজান। সমর্থকদের দুর্ব্যভারের কারণেই জরিমানার মুখে ক্রোয়েশিয়া। সমর্থকদের দুর্ব্যবহারের কারণে ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনকে।

এসবের মাঝেও শুক্রবার রাত সাড়ে ৮ টা নাগাদ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। সেমিফাইনালের আগে ব্রাজিলের জন্য এটা অন্যতম বড় লড়াই। একইসঙ্গে এদিনেই রাত সাড়ে ১২ টায় নেদাল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে জয়লাভ করলেই সেমিফাইনালে মুখোমুখি দেখা হতে পারে ব্রাজিল এবং আর্জেন্টিনা।


বড় ম্যাচের আগে শাস্তির মুখে ক্রোয়েশিয়া, বিরাট পদক্ষেপ ফিফার

কোপা আমেরিকা ফাইনালে দেখা হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার। সেই ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে জিতেছিল দিয়েগো মারাদোনার দেশ। আপাতত ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করতে চায় ক্রোয়েশিয়া। তাঁদের কথায়, শুধুমাত্র লুকা মদ্রিচ নয়, গোটা দলটাই শক্তিশালী।







