Hatyapuri Poster: প্রকাশিত হল ফেলুদার নতুন ছবির পোস্টার, ঘোষিত হল হত্যাপুরী মুক্তির তারিখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতের ছুটিতে বড়পর্দায় আসতে চলেছে ফেলুদা। বাঙালিদের অতিপ্রিয় গোয়েন্দা চরিত্রটি। দীর্ঘ ৬ বছর পর আবার সন্দীপ রায়ের পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘হত্যাপুরী’। সন্দীপ রায়ের নতুন ফেলুদা নিয়ে জল্পনা শুরু থেকেই তুঙ্গে।

আরও পড়ুন: শহিদ দিবসের পরেই তৃণমূলের মঞ্চে আগুন, নন্দীগ্রামে সকাল থেকে জারি অবরোধ

আগেই জানা গিয়েছিল, শীতের ছুটিতে মুক্তি পাবে ছবি। এই বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’। শুক্রবার ছবি মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ্যে এল নতুন পোস্টারও। পোস্টারটি ইতিমধ্যেই ফেলুদা-প্রেমীদের অনেকেরই মনে ধরেছে।

তাঁরা বলেছেন, সত্যজিৎ রায় বইটির প্রচ্ছদে যে স্টাইলটি রাখতে চেয়েছিলেন, তারই কিছুটা প্রতিফলন ঘটেছে এই পোস্টারে। আর ফেলুদার বইগুলির মধ্যে ‘হত্যাপুরী’র প্রচ্ছদ আলাদা করে বেশি মাত্রায় জনপ্রিয়। অনেকের মতেই এই বইয়ের প্রচ্ছদটি সত্যজিৎ রায়ের আঁকা ফেলুদার বইয়ের সেরা প্রচ্ছদের একটি।

প্রকাশিত হল ফেলুদার নতুন ছবির পোস্টার, ঘোষিত হল হত্যাপুরী মুক্তির তারিখ
প্রকাশিত হল ফেলুদার নতুন ছবির পোস্টার, ঘোষিত হল হত্যাপুরী মুক্তির তারিখ

‘ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট’ নিবেদিত, ‘শ্যাডো ফিল্মস’-এর সহ প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে। ফেলুদার চরিত্রে দেখতে পাওয়া যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta)। বাকি মূল চরিত্রগুলিতে দেখতে পাওয়া যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গুহ, আয়ুষ দাস, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল প্রমুখকে।

প্রকাশিত হল ফেলুদার নতুন ছবির পোস্টার, ঘোষিত হল হত্যাপুরী মুক্তির তারিখ

hatyapuri 1ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে কলকাতা ও পুরীতে। সত্যজিৎ রায় নিজেও বলেছিলেন, ফেলুদার কাহিনিগুলির মধ্যে ‘হত্যাপুরী’ তাঁর নিজেরও অতি পছন্দের কাহিনি। এটি ফেলুদার সবচেয়ে জনপ্রিয় বইগুলির একটি। এহেন পরিস্থিতি, এই ছবিটি দেখার জন্য বহু দর্শকই অপেক্ষা করে রয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন