বড়দিনে ফিরল নস্টালজিয়া, সৃজিতের হাত ধরে ‘ফেলুদা ফেরত’ আসলেন ওটিটি প্ল্যাটফর্মে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়দিনে ফিরল নস্টালজিয়া, সৃজিতের হাত ধরে ‘ফেলুদা ফেরত’ আসলেন ওটিটি প্ল্যাটফর্মে।বাঙ্গালীর মনে বড়দিন আর ফেলুদা সমার্থক হয়ে রয়েছে সেই সত্যজিৎ রায় এর সময় থেকেই। বড়দিন মানেই ফেলুদা আসবেন বড়পর্দায়। সেই ধারা বজায় রেখেছেন তাঁর পুত্র সন্দীপ রায়। তবে গত কয়েক বছর ছেদ পড়েছিল সেই ধারায়। তবে সেই ধারা ফের ফিরে এল নতুন চালকের হাত ধরে। চালকের নাম সৃজিত মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ‘লাভ জেহাদ’ নিয়ে এবার অমর্ত্য সেনকে বিঁধলেন দিলীপ।

তিনি নতুন আঙ্গিকে ফেলুদাকে ফিরিয়ে আনলেন বর্তমান যুগের অত্যন্ত জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। বাঙ্গালী ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া নস্টালজিয়া। সৃজিতের ফেলুদা হয়েছেন রুপোলী পর্দার জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। এছাড়া জটায়ু হয়েছেন একেনবাবু খ্যাত অনির্বান চক্রবর্তী এবং তোপসে করেছে কল্পন মিত্র। অন্যদিকে ফেলুদার প্রধান শত্রু মগনলালের চরিত্র করেছেন খরাজ মুখোপাধ্যায়। গত ২৫ শে ডিসেম্বর ‘ফেলুদা ফেরত’ সিরিজের প্রথম সিজন মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমস এ।

গল্পের ভিত্তি সত্যজিৎ রায়ের ‘ছিন্নমস্তার অভিশাপ’। কিছুদিন আগেই এই সিরিজের প্রথম ও দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ পায়। যা দর্শকদের যথেষ্ট মনে ধরে। ফেলুদা রুপী টোটা ও মগনলাল খরাজ প্রথম লুকেই দর্শকদের আকর্ষণ করে। এছাড়া অনুপমের গলায় টাইটেল ট্র্যাকটিও জনপ্রিয়তা পায়। তাই মুক্তির আগেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিল নতুন ফেলুদা। প্রায় আড়াই ঘণ্টার ছবিটি নতুন আঙ্গিকে যথেষ্ট টানটান উত্তেজনায় বানিয়েছেন পরিচালক।

বড়দিনে ফিরল নস্টালজিয়া, সৃজিতের হাত ধরে ‘ফেলুদা ফেরত’ আসলেন ওটিটি প্ল্যাটফর্মে। তাই সবাই এখন দ্বিতীয় সিজনের অপেক্ষায়। যেখানে পরিচালক সুতো বুনেছেন ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ গল্পের উপর। নতুন ফেলুদা আগের ফেলুদার মতই জনপ্রিয়তা পাবে বলেই আশা পরিচালক সৃজিতের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত