Panchayat Election: বাবা বাম ছেলে রাম, পঞ্চায়েতের মূল আকর্ষণ এখন রানিবাঁধ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত ভোটে বাঁকুড়ার রানিবাঁধে মুখোমুখি বাবা ও ছেলে। বাবা লড়বেন সিপিএমের হয়ে আর অন্যদিকে ছেলে বিজেপিতে। রানিবাঁধ পঞ্চায়েত সমিতির ৬ নম্বর আসনে সিপিএম প্রার্থী কালীপদ মাহাতোর বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী মহীতোষ মাহাতো। এই ঘটনাটি রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলেছে।

আরও পড়ুন: অভিষেককেই রাজ্য সভাপতি চাইলেন বক্সী, কী বললেন মমতা?

প্রসঙ্গত, কালীপদ মাহাতোর ছেলে মহীতোষও একসময় সিপিএম করতেন। কিন্তু সূত্রের খবর, কয়েক বছর আগে তিনি পাশের গ্রামের এক বিজেপি কর্মীর মেয়েকে বিয়ে করেন। ব্যস, তারপরেই এই রদবদল। সোজা একেবারে বাম থেকে রাম ভাবাপন্ন হয়ে পড়েন মহীতোষ! আর আসন্ন ভোটে কিন্তু বিজেপির হয়েই লড়বেন তিনি।

বাবা বাম ছেলে রাম, পঞ্চায়েতের মূল আকর্ষণ এখন রানিবাঁধ

এই প্রসঙ্গে কালীপদ মাহাতোর বক্তব্য, “কয়েক বছর আগে ছেলে বিজেপি নেতার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। তারপর থেকে ও বিজেপি করে। আমার বিরোধিতা করার কিছু নেই। রানিবাঁধে বিজেপিই জিতবে।“ অন্যদিকে, মহীতোষের মতে, একমাত্র বিজেপিই পারে তৃণমূলকে হারাতে। বাবার বিরুদ্ধে প্রচারে নামলেও লড়াই করে যাব।“

BJP Flag 1
বাবা বাম ছেলে রাম, পঞ্চায়েতের মূল আকর্ষণ এখন রানিবাঁধ

তৃণমূল অবশ্য এই ঘটনাকে একেবারেই আমল দিতে নারাজ। রানিবাঁধ ব্লক তৃণমূল সভাপতি চিত্তরঞ্জন মাহাতো আশাবাদী যে, এই আসনে তৃণমূলের প্রার্থী শিশির মাহাতোই জিতবে।“ সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এখন, নির্বাচনে বাবা জেতেন নাকি ছেলে আর যেই হারুক, একে অপরকে সাত্বনাটুকু দেবেন তো তাঁরা, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

বাবা বাম ছেলে রাম, পঞ্চায়েতের মূল আকর্ষণ এখন রানিবাঁধ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত