গণতন্ত্র ধবংসের ফ্যাসিবাদী পন্থা! রাজ্য সভায় বিল পাশ নিয়ে যুদ্ধং দেহি ডেরেক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গণতন্ত্র ধবংসের ফ্যাসিবাদী পন্থা! কেন্দ্রকে নিশানা করে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মন্তব্য করলেন, ‘গণতন্ত্র ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী পন্থা’ অবলম্বন করছে মোদী সরকার। নজিরবিহীনভাবে রাজ্যসভাকে বিরোধী শূন্য করে ৭ বিল পাশ করিয়ে নিয়েছে মোদির সরকার, এর মধ্যে কৃষি সংক্রান্ত দুটি বিল রয়েছে।

আরও পড়ুনঃ চিকিত্‍সা শিক্ষায় বিশেষ ‘অবদান’, ‘নোবেল’ প্রাইজ পাচ্ছেন মোদি!

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক বলেছেন, ‘রাজ্যসভায় কোনও বিরোধীরা নেই এবং আমি জানতে পেরেছি, আটজন সাংসদের সাসপেনশনের প্রতিবাদে লোকসভার অধিবেশনও বয়কট করবে বিরোধী দলগুলি। যদি সেটা সত্যি হয়, তাহলে সংসদে কোনও বিরোধী থাকবে না।’এদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েনের প্রেসমিট হওয়ার পরেই লোকসভার অধিবেশন বয়কট করে ফেলেন বিরোধী দলগুলো।

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী দাবি করে বলেন, কৃষি সংক্রান্ত বিলগুলি কেন্দ্রকে প্রত্যাহার করে নিতে হবে। সংসদের উভয় কক্ষে পাশ হয়ে গেলেও এখনও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করেননি। তাই সংশ্লিষ্ট বিলগুলি সরকার প্রত্যাহার করে নিতে পারেন বলে দাবি করেন অধীর। কিন্তু এই দাবি মানতে নারাজ সরকার। এরপরই লোকসভার অধিবেশন বয়কটের পথে হাঁটে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।

এদিকে ডেরেক আরও জানিয়েছেন, মঙ্গলবার সংসদে যে বিলগুলি পাশ হয়েছে, তার মধ্যে কয়েকটি বিলের বিরোধিতা করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু ‘গণতন্ত্র ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী পন্থা’ অবলম্বন করছে নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় ৭টি বিল পাশ হয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন