কৃষক বিদ্রোহ সামলাতে আসরে মোদি। শিখদের উস্কানি দিচ্ছে খলিস্তানিরা, জানাল NIA!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষক বিদ্রোহ সামলাতে আসরে মোদি। কৃষক বিদ্রোহের আবহে আবারও দেশের কৃষকদের আশ্বস্ত করার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘কৃষকদের সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ সরকার’, শনিবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, নয়া কৃষি আইনগুলি কৃষকদের নয়া বাজার দেবে এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিতে সাহায্য করবে। কৃষকদের সঙ্গে কেন্দ্রের পাঁচ দফার বৈঠকের পরও জট কাটেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও নিষ্ফলা হয়।

আরও পড়ুনঃ সংশোধনী নয় প্রত্যাহার করতে হবে কৃষি আইন! অবরুদ্ধ হওয়ার পথে দিল্লি।

আর তারপরেই কৃষকদের কেন্দ্রের তরফে একটি লিখিত খসড়া পাঠানো হয়। সেটাও খারিজ করে দেয় কৃষকেরা। ফলে শুক্রবারই বিতর্কিত’ কৃষি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন। কৃষক বিদ্রোহ সামলাতে আসরে নেমেছেন প্রধানমন্ত্রী। এর আগে, কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘কৃষকদের স্বার্থেই সংস্কার করা হচ্ছে। এর ফলে আরও অনেক অপশন পাবেন তাঁরা। নিজের পণ্য় ভাল দামে ও পরিকাঠামোয় সরাসরি বিক্রি করার স্বাধীনতা কি কৃষকদের দেওয়া উচিত নয়।” এমনকি সাধারণ মানুষের স্বার্থে কৃষকদের আন্দোলন থামিয়ে আলোচনায় বসার আর্জি জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।

অন্যদিকে, ভারতীয় ফৌজে শিখ জওয়ানদের মিলছে উসকানি। এমনটাই জানাল NIA। শিখ জওয়ানদের বিদ্রোহের জন্য উসকানি দিচ্ছে খলিস্তানিরা। এই কাজে প্রত্যক্ষভাবে জড়িত আমেরিকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’। সম্প্রতি আদালতে দাখিল করা চার্টশিটে এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এই রিপোর্ট প্রসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারা বলেন, ভারতের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণার জন্যই শিখদের উস্কানিমূলক প্ররোচনা দিচ্ছে খলিস্তানি সংগঠন SFJ-র প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নুন।

এছাড়াও কাশ্মীরের বিরুদ্ধেও জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সংগঠনটির বিরুদ্ধে। আর এই অভিযোগের ভিত্তিতে, ‘খলিস্তান টাইগার ফোর্স’-এর প্রধান হরদীপ সিং নিজ্জর ও ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর প্রধান পরমজিৎ সিং ওরফে পম্মা-সহ ১৬ জন বিচ্ছিন্নতাবাদী নেতার নাম উল্লেখ করেছে NIA। তাৎপর্যপূর্ণ ভাবেই কিন্তু দেশে চলা কৃষক আন্দোলনে গোয়েন্দাদের এই রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত