KK: প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে, কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হার্ট অ্যাটাক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত বিখ্যত গায়ক কে কে। নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হল সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ- এর। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।  সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি।

আরও পড়ুনঃ বাঙালি হন প্লিজ! মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে বাঙালিদের মাতামাতি দেখে বিস্ফোরক রুপঙ্কর

এদিন কলকাতার একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কে কে। তাঁর লাইভ শো চলছিল নজরুল মঞ্চে। তখনই গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে। ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা।

Bollywood vocalist KK passed away due to heart attack

সূত্রের খবর, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। এখন হাসপাতালে পৌঁছচ্ছেন হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা। যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরাও। পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন।

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে, কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হার্ট অ্যাটাক!
প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে, কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হার্ট অ্যাটাক!

চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু তাঁর। আকস্মিক মৃত্যুর কারণ জানতে গায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো দেওয়া হয়েছে।

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে, কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন হার্ট অ্যাটাক!

ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে ফোন পেয়েছি। এখানে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে শুনলাম। বাড়ির লোক, মুম্বই থেকে যাঁরা এসছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে দেখছি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত