নজরবন্দি ব্যুরো: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক জনপ্রিয় অভিনেত্রীকে। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন: MS Dhoni: এটাই আমার কেরিয়ারের শেষ ধাপ, অবসরের সিদ্ধান্ত জিইয়ে রেখে কোলকাতায় ক্যাপ্টেন কুল

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের রয়্যাল পাম হোটেলে মধুচক্র চলছিল বলে অভিযোগ ওঠে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল। অবশেষে অভিযুক্তদের হাতেনাতে ধরতে ভুয়ো নামে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর গ্রাহক সেজে আসা পুলিশের সঙ্গে ডিল করতে গিয়েই বিপাকে পড়েন ওই ভোজপুরী অভিনেত্রী। এরপর হোটেল থেকেই অভিনেত্রী সহ মধুচক্রে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

হাই প্রোফাইল মধুচক্রের হদিশ, গ্রেফতার ভোজপুরী অভিনেত্রী
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত বছর চব্বিশের যুবতী ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মধুচক্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওই হোটেলেই মডেলের অবাধ গতিবিধি চলত। আনাগোনা ছিল মধ্যবয়স্ক পুরুষদেরও। মডেলদের মাথাপিছু ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা নেওয়া হত।

ধৃত অভিনেত্রী কয়েকটি ভোজপুরী সিনেমায় কাজ করেছেন। একাধিক কমেডি শো-তেও অংশ নিয়েছিলেন। গত কয়েকবছর ধরেই তিনি মুম্বইতে থাকছিলেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানতে চাইবে বলে খবর।



