নজরবন্দি ব্যুরোঃ “এটাই আমার কেরিয়ারের শেষ ধাপ। কতদিন খেলব, জানি না। সময়টাকে উপভোগ করছি।” ধোনির ওই দুটো বাক্যে শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। অবসরের দিকে এক পা এগিয়েই রেখেছেন চল্লিশোর্ধ্ব মাহি। তাহলে কি আইপিএলে ধোনির এটাই শেষ মরসুম?
আরও পড়ুনঃ ইডেনে উড়বে কি ধোনির হেলিকপ্টার? বাধা হতে পারে আকাশ, জানালো হাওয়া অফিস

কথায় কথায় তারই ইঙ্গিত দিয়ে রাখলেন ক্যাপ্টেন কুল? এই কথা গুলো মহি বলেছেন হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে। চলতি আইপিএলে ধোনি তাঁর আগের ঝলক দেখাচ্ছেন। ৬টি ছক্কা হাঁকিয়েছেন। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে চটজলদি রান করেছেন।

সানরাইজার্সের বিরুদ্ধে মার্করামের যে ক্যাচটি তিনি তালুবন্দি করেছেন, সেটার জন্য সেরা ক্যাচের সম্মান পেতেই পারতেন ধোনি। কিন্তু সেরা ক্যাচের জন্য তাঁকে মনোনীত করা হয়নি। সেই আক্ষেপের কথা জানিয়েছেন বর্ষীয়ান ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে। ধোনির বয়স ৪১ বছর কিন্তু তাঁর কাছে বয়স যে একটা সংখ্যা মাত্র তার প্রমাণ দিয়েছেন এদিনও।
এটাই আমার কেরিয়ারের শেষ ধাপ, অবসরের সিদ্ধান্ত জিইয়ে রেখে কোলকাতায় ক্যাপ্টেন কুল

বিদ্যুৎ গতিতে স্টাম্প আউট করলেন মায়াঙ্ক আগরওয়ালকে। বিপক্ষের ক্যাপ্টেন এডেন মার্করামের দুরন্ত ক্যাচ নিলেন। সব মিলিয়ে আরও কিছুদিন তিনি খেলতেই পারেন। কিন্তু তার নাম মাহি। তিনি কী ভাবছেন সে কথা অন্য কেও বুঝতেই পারেন না। সেটাই তাঁর বিশেষত্ব।



