নজরবন্দি ব্যুরোঃ কালী বিতর্কের মধ্যেই এবার দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট। বিষয়টি চোখে পড়তেই পুলিশের কাছে অভিযোগ জানায় মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের বারাকপুরের পুলিশ কমিশনারকে মন্দিরের তরফ থেকে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ছয় ঘন্টার লড়াই শেষ, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে


অভিযোগের কপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার ও লালবাজারের গোয়েন্দাপ্রধানকেও। ইতিমধ্যেই বারাকপুর কমিশনারেটের সাইবার শাখা এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বলেই খবর। দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ ও দেবোত্তর এস্টেটের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই।

কিছু ব্যক্তি সাধারণ মানুষ ও ভক্তদের বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দক্ষিণেশ্বর কালী টেম্পল’এর নাম করে ভুয়া টুইটার অ্যাকাউন্ট তৈরি করেছে বলেই দাবি।পুলিশ জানিয়েছে, এদিনই ভক্তদের নজরে আসে একটি টুইট।



যে অ্যাকাউন্টটি থেকে টুইট করা হয়েছে সেটিকে দক্ষিণেশ্বর কালীমন্দিরের ‘অফিসিয়াল টুইটার’ পরিচয় দিয়ে নেটিজেনদের স্বাগত জানানো হয়। অন্য একটি টুইটে কিছু মন্তব্য করা হয়। যা বিদ্বেষমূলক বলে অভিযোগ উঠেছে।

দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট, পুলিশের দ্বারস্থ মন্দির কর্তৃপক্ষ
মন্দির কমিটির পক্ষ থেকে আবেদন করা হয়েছে তদন্তে অভিযুক্তকে শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও ভুয়ো টুইটার অ্যাকাউন্টটি ব্লক বা বন্ধ করে দেওয়ার।







