ভুয়ো ন্যাশনাল অ্যান্টি ক্রাইমের চেয়ারম্যান, ধৃত যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো ন্যাশনাল অ্যান্টি ক্রাইমের চেয়ারম্যান, ধৃত যুবক। গোটা রাজ্য জুড়ে একের পর এক ভুয়ো কান্ড সামনে আসছে। ভুয়ো ভ্যাক্সিন কান্ড থেকে শুরু করে পরপর ঘটনা গুলি সামনে আসতে থাকে। এবার গ্রেপ্তার ‘ভুয়ো’ ন্যাশনাল অ্যান্টি ক্রাইম চেয়ারম্যান।

আরও পড়ুনঃ ত্রিপুরায় আক্রান্ত TMC! নিহত গণতন্ত্র ফেরাতে দিল্লিতে বিক্ষোভ তৃণমূলের MP’দের

দুর্গাপুর থেকে তাঁকে আটক করে পুলিশ। দুর্গাপুর সিটি সেন্টার থেকে শনিবার ন্যাশনাল অ্যান্টি ক্রাইমের স্টিকার দেওয়া একটি গাড়ি দেখে আটকায় দুর্গাপুর থানার পুলিশ। গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ঐ ব্যাক্তির নাম ইন্দ্রজিৎ সরকার ওরফে গৌতম সরকার। কেন এই ব্যাক্তি ন্যাশনাল অ্যান্টি ক্রাইম-এর স্টিকার গাড়িতে লাগিয়ে ঘুরতো তার কোনো সদুত্তর পাওয়া যায় নি।

ভুয়ো ন্যাশনাল অ্যান্টি ক্রাইমের চেয়ারম্যান, ধৃত দুর্গাপুরের যুবক। 

সেই কারনেই পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। রবিবার তাঁকে আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি পুরপুরি অস্বীকার করেন। ইন্দ্রজিৎ পুলিশকে জানান, তাঁর আসল বাড়ি জোড়াসাঁকোয় কিন্তু তিনি  দুর্গাপুরের নিউটাউনশিপ থানার আড়া এলাকায় বাড়িভাড়া করে থাকছিলেন।  ভুয়ো ভ্যাক্সিন কান্ডের পর নীল বাতির গাড়ি নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য।

ভুয়ো ন্যাশনাল অ্যান্টি ক্রাইমের চেয়ারম্যান, পাশাপাশি এই নীল বাতির গাড়ি কে বা কারা  ব্যবহার করতে পারবেন, কারা পারবেন না – তা নির্দিষ্ট করে দেওয়াও হয়েছিল। তারপরও রাজ্যে নীলবাতি লাগানো গাড়ির ব্যবহার কমে নি। এবার গাড়িতে বিভিন্ন স্টিকার লাগানো থাকলেই আটকাচ্ছে পুলিশ। এই ঘটনায় আরও খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ সুত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন