Maharashtra: ফড়নবীশ সাক্ষাতে শিন্ডে, আজ সাতটায় শপথ গ্রহণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পানাজি বিমানবন্দর থেকে সোজা মুম্বই পৌঁছলেন একনাথ শিন্ডে। সোজা উপস্থিত হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বাসভবনে। সেখান  থেকে একসঙ্গে রাজভবনে উপস্থিত হলেন। আজই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে সরকার গঠনের প্রস্তাব রাখবেন তাঁরা। আজ সন্ধ্যে সাতটায় শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ। উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন একনাথ শিন্ডে।

আরও পড়ুনঃ Maharashtra Political Crisis: সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, আজই মহারাষ্ট্রে ফেরত

এদিন একনাথ শিন্ডে মুম্বই উপস্থিত হলেও, উপস্থিতি ছিলেন না বিক্ষুব্ধ শিবিরের বাকি বিধায়করা। যদিও মুম্বই আসার আগেই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন তিনি। আলাদা করে বৈঠকে বসেছেন বিজেপির কোর কমিটির নেতারা। এরপর দুই পক্ষের মুখোমুখি বৈঠকে মন্ত্রীসভার সদস্যপদ নিয়ে চুড়ান্ত পর্বের বৈঠক হয়েছে। তারপরেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই দলের প্রধান।

ফড়নবীশ সাক্ষাতে শিন্ডে, আগামীকালই মন্ত্রীসভার শপথ গ্রহণ 
ফড়নবীশ সাক্ষাতে শিন্ডে, আগামীকালই মন্ত্রীসভার শপথ গ্রহণ

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে সরকার নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার যবনিকা পতন ঘটিয়েছেন উদ্ধব ঠাকরে। আস্থা ভোটে অংশগ্রহণের আগেই ইস্তফা দিয়েছেন তিনি। আজ সন্ধ্যেবেলাতেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ এবং একনাথ শিন্ডে। তার আগে ফড়নবীশ সাক্ষাতে শিন্ডে।

ফড়নবীশ সাক্ষাতে শিন্ডে, আগামীকালই মন্ত্রীসভার শপথ গ্রহণ 

ফড়নবীশ সাক্ষাতে শিন্ডে, আগামীকালই মন্ত্রীসভার শপথ গ্রহণ 
ফড়নবীশ সাক্ষাতে শিন্ডে, আগামীকালই মন্ত্রীসভার শপথ গ্রহণ

সূত্রের খবর, দেবেন্দ্র ফড়নবীশের সরকারে মন্ত্রীসভার সদস্যপদ পেতে চলেছেন মোট ৩৮ জন বিধায়ক। এর মধ্যে ২১ জন বিজেপির এবং বাকি ১৩ জন শিন্ডে শিবিরের বিধায়ক বলে জানা গেছে। ১ জুলাই আগামীকাল দুই দফায় মন্ত্রীসভার সদস্য পদে শপথ নেবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত