৩১ মে এর পর থেকে ফেসবুক বন্ধ করতে চলেছে বেশ কিছু ফিচার। জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শপিংমলে গিয়ে বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট বা নামী রেস্তোরাঁয় গিয়ে তার নাম দিয়ে লোকেশন পোস্ট করা, এই সমস্ত ফিচার বহু বছর ধরেই জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকে। কোথাও বেড়াতে গিয়েই হোক বা আশপাশের লোকেশনে বন্ধুদের খুঁজে বের করাই হোক,

আরও পড়ুনঃ বাঁ হাতে আংটি জ্বলজ্বল করছে, তাহলে কি বাগদান হল সোনাক্ষীর?

ফেসবুক বহুজনকেই এই সমস্ত ফিচারে দিয়েছে মনোরঞ্জন। তবে ৩১ মের পর থেকে লোকেশন নির্ভর একাধিক ফিচার বন্ধ করে দিতে চলেছে ফেসবুক। এরসঙ্গে Time Alert, Location History এবং ব্যাকগ্রাউন্ড লোকেশন ফিচারও বন্ধ করা হবে।

৩১ মে এর পর থেকে ফেসবুক বন্ধ করতে চলেছে বেশ কিছু ফিচার

এবিষয়ে সংস্থার তরফে একটি ব্লগে জানানো হয়েছে, ৩১ মে ২০২২ থেকে এই ফিচারটি বন্ধ করা হবে। এরসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ব্যবহারকারীর লোকেশন হিস্ট্রি সহ কোথায় কোথায় ভিজিট করেছেন সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য Facebook এর সার্ভারে থাকলেও তা ডিলিট করা হবে।

৩১ মে এর পর থেকে ফেসবুক বন্ধ করতে চলেছে বেশ কিছু ফিচার

৩১ মে এর পর থেকে ফেসবুক বন্ধ করতে চলেছে বেশ কিছু ফিচার। জানুন বিস্তারিত

৩১ মে এর পর থেকে ফেসবুক বন্ধ করতে চলেছে বেশ কিছু ফিচার

তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জুকারবার্গের সংস্থা, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, কিছুদিনে আগেই ফেসবুকে ভুয়ো খবর ছড়ানো আটকাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে সংস্থার তরফে। জানা গিয়েছে, এবার থেকে ভুয়ো খবরকে আগে ভাগেই চিহ্নিত করা যাবে থার্ড পার্টি চেকারের সাহায্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত