বাঁ হাতে আংটি জ্বলজ্বল করছে, তাহলে কি বাগদান হল সোনাক্ষীর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রণবীর কপূর এবং আলিয়া ভট্টের পর এ বার বিয়ে করবেন সোনাক্ষী সিন্‌হা? অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেমের গুঞ্জন তো আগে থেকেই শোনা যাচ্ছে। তাঁর সঙ্গেই বাগদান সেরে ফেললেন শত্রুঘ্ন-কন্যা? বলিউডে জোড় জল্পনা এই নিয়ে।

আরও পড়ুনঃ দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে অভিযান NIA-র, চিরুনি তল্লাশি মুম্বাই জুড়ে

সোনাক্ষীর বিয়ের জল্পনার সুত্রপাত ‘দাবাং’ নায়িকার হালে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি থেকে! বাঁ হাতে জ্বলজ্বল করছে মস্ত বড় হীরের একটি আংটি! ছবিতে সোনাক্ষী হাতটা মুখে দিয়ে রেখেছেন, নানা রং-এর নেলপালিশ পরা হাতে স্পষ্ট সেই আংটি! বলা বাহুল্য, ছবিটি এমন করেই তুলেছেন, যাতে আংটির দিকেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষিত হয়।

বাঁ হাতে আংটি জ্বলজ্বল করছে, তাহলে কি বাগদান হল সোনাক্ষীর?

এখানেই শেষ নয়, ছবিতে দেখা যাচ্ছে একটি পুরুষ হাত সোনাক্ষীর হাত ধরে আছে, তবে তাঁর হাতটুকুই শুধু দৃশ্যমান, মুখ দেখা যাচ্ছে না! ছবিটি পোস্ট করে সোনাক্ষী লিখেছেন, ” ‘আমার জন্য খুব বড় দিন। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই খুব তাড়াতাড়ি। এই পথ যে এত সহজ, তা ভাবতেও পারিনি।” তবে কি সত্যিই বিয়ে করবেন বলি নায়িকা? এক সংবাদমাধ্যম সূত্রে এই খবরের সত্যতা জানা গেল।

বাঁ হাতে আংটি জ্বলজ্বল করছে, তাহলে কি বাগদান হল সোনাক্ষীর?

বাঁ হাতে আংটি জ্বলজ্বল করছে, তাহলে কি বাগদান হল সোনাক্ষীর?

না, গল্পটা এতটাও সহজ নয়! এই ছবি আসলে বাণিজ্যিক কৌশল। এখানেও ট্যুইস্ট আছে! সোনাক্ষীর হাতে আংটি ঝলমল করছে ঠিক-ই, কিন্তু সেটি বাগদানের আংটি নয়! এই ছবি আসলে বাণিজ্যিক কৌশল। একটি সংস্থার হয়ে শ্যুট করেছেন অভিনেত্রী, এটি তারই ব্র্যান্ড শ্যুটের ছবি! ফ্যানেদের মনে কৌতূহল উসকে দিতেই ছবি পোস্ট!

বাঁ হাতে আংটি জ্বলজ্বল করছে, তাহলে কি বাগদান হল সোনাক্ষীর?
বাঁ হাতে আংটি জ্বলজ্বল করছে, তাহলে কি বাগদান হল সোনাক্ষীর?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত