গুগল, কু এর পর এবার নয়া ডিজিটাল বিধিকে মান্যতা দিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুগল, কু এর পর এবার নয়া ডিজিটাল বিধিকে মান্যতা দিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। টুইটারের সাথে কেন্দ্রের দ্বন্দ্ব অব্যাহত থাকলেও গুগল ও কু দুই সংস্থাই কিছুদিন আগেই মান্যতা দিয়েছে কেন্দ্রের নয়া ডিজিটাল বিধিকে। মান্যতা দেওয়ার পর শুক্রবারই গুগল এবং কু তাদের রিপোর্ট প্রকাশ করে। ৫৯ হাজারেরও বেশি আইন লঙ্ঘনকারী লিঙ্ক সরিয়ে দেওয়া হয়েছে বলে সেই রিপোর্টে দাবি করেছে গুগল। গুগলের দাবি, এপ্রিলে ২৭ হাজার ৭১৬ টি অভিযোগ পেয়েছে তারা। যার মধ্যে বেশিরভাগই স্বত্ব সংক্রান্ত বিষয়ে।

আরও পড়ুনঃ খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের দলে ঢোকাচ্ছে কেন্দ্র, ট্যুইটে ঘোষণা মোদির

অভিযোগ হাতে পাওয়ার পরই পদক্ষেপ করেছে কু। বেঙ্গালুরুর এই সংস্থাটি জানিয়েছে, তারা সাড়ে ৫ হাজার অভিযোগ পেয়েছে। তার মধ্যে ১ হাজার ২৫৩ টি অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। আর এবার একই পথে হাঁটল মার্ক জুকেরবার্গের সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। সরকারের নয়া নিয়মকে মান্যতা দিয়ে প্রায় তিন কোটিরও বেশী নিয়ম ভঙ্গকারী পোস্ট ফেসবুক থেকে সরিয়ে দিল সংস্থা। ফেসবুক যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দাবি করা হয়েছে, ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে আইন লঙ্ঘনকারী এমন ৩ কোটিরও বেশি বিষয়বস্তুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে তারা। সংস্থাটি জানিয়েছে, আইন লঙ্ঘনের বিষয়টিকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। সেই মতো আইন লঙ্ঘনকারী বিষয়বস্তুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে তারা।

ফেসবুকের মতই একইভাবে বিভিন্ন পোস্ট সরিয়ে দিল জুকেরবার্গের আরেক সংস্থা ইনস্টাগ্রামের। এই ব্যাপারে ফেসবুকের এক মুখপাত্র বলেন ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন “আমরা এই ধরনের বিষয়বস্তুকে চিহ্নিত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে ব্যবহার করছি। এ ছাড়াও কোনও অভিযোগ পেলেই খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়বস্তু আমাদের নীতির বিরুদ্ধে গিয়েছে কি না।”

গুগল, কু এর পর এবার নয়া ডিজিটাল বিধিকে মান্যতা দিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। কী কী পদক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে তাদের আগামী রিপোর্ট ১৫ জুলাই প্রকাশিত করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যদিও টুইটার কেন্দ্র এখনও অব্যাহত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন