Skin care: রাতে বেচে যাওয়া রুটি দিয়েই করুন রূপচর্চা! জানুন কিভাবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিজেদের ত্বকের খেয়াল রাখতে আমরা কত কি না করি! কিন্তু বর্তমানে এই পলিউশান! তার ওপর কাজের ব্যস্ততা! সব মিলিয়ে আমরা নিজেদের জন্য খুব একটা সময় বের করতে পারি না। তাছাড়াও এই গরমে ফুসকুড়ি, মুখে টান ভাব, ব্রন, মুখের অবস্থা একদম খারাপ করে দেয়! হাজার রকম জিনিস ব্যবহার করেও আমরা কোনও সমস্যার হাত থেকে রেহাই পাই না।

আরও পড়ুন: নিম্নচাপের মেঘ এখনও সরেনি! নাছোড়বান্দা বৃষ্টিতে ভাসবে দুর্গাপুজো? কি বলছে হাওয়া অফিস?

কিন্তু এই একাধিক সমস্যার সমাধান রয়েছে আপনার রান্না ঘরেই। জানেন কিভাবে? রাতের বেচে যাওয়া অর্থাৎ বাসি রুটি দিয়েই আপনি আপনার ত্বকের একাধিক সমস্যার সমাধান করতে পারবেন! কিভাবে চলুন জেনে নিন… রাতে বেচে যাওয়া রুটি দিয়েই সকালে বানিয়ে নিন ফেসপ্যাক। আর এই ফেসপ্যাক ব্যবহার করলেই আয়নার মতো মুখ চকচক করবে।

রাতে বেচে যাওয়া রুটি দিয়েই করুন রূপচর্চা, আয়নার মতো চকচক করবে মুখ 
রাতে বেচে যাওয়া রুটি দিয়েই করুন রূপচর্চা, আয়নার মতো চকচক করবে মুখ 

কিভাবে? প্রথমে বাসি রুটি দুটি টুকরো টুকরো করে ছিঁড়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এরপর সামান্য ওটস নিয়ে মিক্সিতে একসঙ্গে গুঁড়ো করে নিন। তারপর রুটি ও ওটসের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। পাশাপাশি যোগ করুন ২ চামচ সর, ৪ চামচ গোলাপ জল ও এক চিমটে হলুদ। সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি রুটির ফেসপ্যাক।

রাতে বেচে যাওয়া রুটি দিয়েই করুন রূপচর্চা, আয়নার মতো চকচক করবে মুখ 

এবার ভালো করে জল দিয়ে ধুয়ে মুখ আর গলায় এই মিশ্রণ ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে তা ধুয়ে নিন। প্রতিমাসে এটি ৪ বার ব্যবহার করতে পারবেন। তবে এই স্ক্রাবটি লাগিয়ে খুব বেশি মুখ ঘষবেন না। এতে মুখে দাগ পড়বে। লাগিয়ে রেখে হালকা ঘষে ধুয়ে নিন।

রাতে বেচে যাওয়া রুটি দিয়েই করুন রূপচর্চা, আয়নার মতো চকচক করবে মুখ 

রাতে বেচে যাওয়া রুটি দিয়েই করুন রূপচর্চা, আয়নার মতো চকচক করবে মুখ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত