নজরবন্দি ব্যুরোঃ নিজের চোখে দেখেছে একের পর এখ বাড়িতে হামলা চালানো হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। সেই কথা ভুলতে পারছে না রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী নাবালক কিয়ান শেখ। নিজেও একাধিক হামলাকারীকে চিহ্নিত করেছে। নিজের কাকিমা নাজেমা শেখকে হারিয়ে সে ফাঁসি চায় অভিযুক্তদের।
আরও পড়ুনঃ আর রক্ষাকবচ নয়, এবার অনুব্রতকে সমন পাঠাবে সিবিআই!
আপাতত পুলিশের প্রহরায় রয়েছে কিয়ান শেখের পরিবার। সোমবার রামপুরহাট হাসপাতালে চিকিৎসা করাতে এসেই কাকিমা নাজেমার মৃত্যু সংবাদ পায় নাবালক কিয়ান। তার দাবি, সেদিন সে কয়েকজনকে চিনতে পেরেছিল। নিজের চোখে দেখেছে শেখ রস্তান, শেখ মফিজুলকে।

তারা একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে চলেছে। তারা দলে অনেকজন ছিল। ১০-১২টা বাড়িতে আগুন লাগে। হাসপাতালের বেডে শুয়েই সে শুনেছে পূর্ব পাড়ায় ঘরের ভিতর পুড়িয়ে মারা হয়েছে তার আত্মীয়দের। কিয়ান জানায়,
সেদিন ঠিক কি হয়েছিল? বগটুই কান্ডের প্রত্যক্ষদর্শী নাবালক কিয়ান জানাল সেই ঘটনা
“কাকিমাকে নাজেমাকে নিয়ে মোট ন’জনের মৃত্যু হল। এর আগে যারা মারা গিয়েছে, তারা সম্পর্কে আমার ছোট মা, নতুন মা, দাদি, চাচি, চাচাতো বোন হয়। আমি চাই তাদের শাস্তি হোক। তাদের ফাঁসি দিক আদালত।” উল্লেখ্য, গত ২১ মার্চ বগটুই মোড়ে বোমা মেড়ে খুন করা হয় বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। তারই জেরে সন্ধেয় একাধিক বাড়িতে হামলা চলে।



