নজরবন্দি ব্যুরোঃ শীতের মৌসুমে তুষারপাত অব্যাহত সিকিমে। যার জন্য রাস্তাঘাট থেকে বিভিন্ন এলাকা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবারের মৌসুমে লাগাতার তুষারপাতের ফলে জনজীবন ব্যাহত হচ্ছে সিকিমের। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তার ফলে গতকাল সিকিমের উত্তর প্রান্তে লাচেন, লাচুং সহ ছাঙ্গু লেক এলাকায় প্রচুর তুষারপাত হয়।
আরও পড়ুনঃ বিদায় নিচ্ছে শীত, সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের এইসমস্ত জেলা


ফলে পর্যটকদের জন্য ওই সমস্ত জায়গা আপাতত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিকিম পর্যটন দপ্তরের আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে তুষারপাতের যা প্রভাব তাতে আগামী ৯ থেকে ১০ দিন এই সমস্ত রাস্তায় কোনভাবেই যানবাহন চলাচল করতে পারবে না।

বরফ এর মাত্রা এতোই বেশি যে কোনভাবেই পর্যটকদের ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। তাই আপাতত ওই এলাকায় ঢোকার পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিচার করে ফের পর্যটক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।



ব্যাপক তুষারপাত অব্যাহত সিকিমে, পর্যটকদের জন্য বন্ধ হল লাচুং, ছাঙ্গু লেক
উল্লেখ্য, চলতি মরশুমে একাধিকবার তুষারপাত হয়েছে দার্জিলিং পাহাড় ও সিকিমে। অতীতের বহুদিনের রেকর্ড ভেঙে এবার তুমুল তুষারপাত হয়েছে। যা দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে পাহাড়ে। বিশেষ করে করোনা পরিস্থিতিতে পর্যটনের জন্য বিধিনিষেধ ছিল পশ্চিমবঙ্গে। সেই সময় অনেক পর্যটক সিকিমের দিকে চলে যান। তবে এখন কয়েকদিন দুর্গম কেন্দ্রগুলি বন্ধ থাকলেও খোলা থাকবে সাধারণ জায়গাগুলি।







