নজরবন্দি ব্যুরো: গতকাল শ্রমমন্ত্রী জাকির হোসেন প্ল্যাটফর্মে ওঠার মুখেই বোমার আঘাত করা হয়। সেই বোমার আঘাতে গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শ্রমমন্ত্রী ।জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ কর্মীদের সঙ্গে বৈঠক ছিল নেতাজি ইন্ডোরে।আর সেই বৈঠকে অংশগ্রহণ করার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন গতকাল।
আরও পড়ুনঃ বিশ্ব দরবারে ফের হোঁচট খেল পাকিস্তান, শ্রীলঙ্কার পার্লামেন্টে বাতিল ইমরানের বক্তৃতা
ইতিমধ্যেই রাজনৈতিক তরজা এই বোমাবাজিকে কেন্দ্র করে শুরু হয়েছে। গেরুয়া শিবির থেকে কটাক্ষ করে বলা হয়েছে এটা তাদের নিজেদের গোষ্ঠী কোন্দল । ফিরহাদ হাকিম এই কথার পাল্টা জবাব দিয়েছেন। আজ সকালে একটি বৈঠকে উপস্থিত হয়ে তিনি জানান , “যারা বলতে চাইছে নিজেদের গোষ্ঠী কোন্দল তারা ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি এই মন্তব্যে বিশ্বাসী নন তো ? ”
এছাড়া তিনি বলেন“আজ অমিত শাহ এসেছেন কলকাতায় , আর তার আগেই কাল একটা এতবড় ঘটনা ঘটে গেলো , এর আগেও তিনি যখন মুম্বাইতে ছিলেন তখনও মুম্বাইতে শুট আউট হয়েছিল । এর থেকেই প্রমাণিত হয় অমিত শাহ যেখানে যেখানে যান সেখানেই আতঙ্ক ছড়িয়ে দেন।” ফিরহাদ হাকিম , অমিত শাহকে আতঙ্কবাদী বলে কটাক্ষ করেন। তিনি বলেন “সম্পূর্ণ ছক কষে এই বোমাবাজির কাণ্ড ঘটানো হয়েছে”।
“অমিত শাহ যেখানে যেখানে যান সেখানেই আতঙ্ক ছড়ান” বিস্ফোরক ফিরহাদ। শ্রমমন্ত্রী জাকির হোসেন বস্তা রাখা আছে এই মনে করেই পাস কাটিয়ে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তখনই ঘটে যায় বিস্ফোরণ। ফিরহাদ হাকিমের অনুমান, রিমোট কন্ট্রোলের মাধ্যমেই বিস্ফোরণ ঘটানো হয়েছে ।



