আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার, BCCI এর দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক ভাজ্জি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ কেরিয়ারে হরভজন সিং ৭১১ টি উইকেট নিয়েছেন। ২০১৬ সালে শেষবার তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। তবে আরও সুযোগ পেলে তিনি সবথেকে বেশি উইকেট শিকারি হতে পারতেন বলে সম্প্রতি মন্তব্য করেন। আর এবার তিনি জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

আরও পড়ুনঃ ফের একবার বিয়ের পিঁড়িতে অরুণ লাল! কিন্তু কেন?

ভারতীয় ক্রিকেট ইতিহাসে হরভজন সিং অন্যতম সেরা অফস্পিনার একথাটা তার চির শত্রুরাও বলবেন। মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে জাতীয় দলে তার অভিষেক ঘটলেও তিনি সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। এহেন হরভজন সিং দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করে গলিলেও ভারতের অধিনায়ক হিসেবে তাকে কখনোই ভাবা হয়নি।

আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার
আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার

আর এবার এই নিয়েই বিসিসিআইকে একহাত নিলেন দাদার প্রিয় ভাজ্জি। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে জয়ী ভারতীয় এই অফ স্পিনার সম্প্রতি মন্তব্য করেছিলেন তিনি অধিনায়ক হওয়ার যোগ্য ছিলেন। দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল তাঁর।

আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটাও একটা সাফল্য যেটা নিয়ে কেউ কথা বলে না। তা হল আমার অধিনায়কত্ব। আমি BCCI-তে কাউকে চিনি না যে আমাকে পুশ করবে। কারণ অধিনায়কত্বের ক্ষেত্রে সমর্থন দরকার। আপনি যদি কারও পছন্দের না হন, তাহলে আপনাকে সেরকম সম্মান মিলবে না। বাদ দিন এসব বিষয়।

আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার

আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার, BCCI এর দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক ভাজ্জি

আমি জানি আমি যোগ্য ছিলাম নেতৃত্ব দেওয়ার আমি অনেক অধিনায়ককে গাইড করেছি। আমি ভারতীয় দলের অধিনায়ক হলাম কি না সেটা বড় ব্যাপার নয়। আমি দেশকে নেতৃত্ব দিচ্ছি কি না তারজন্য অনুশোচনা নেই। আমি দেশের জন্য কিছু করতে পেরেছি তার জন্যই খুশি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত