“ভোট গণনাটা আমাদের নতুন ছেলেরা সামলাতে পারেনি” টালিগঞ্জে ভোটে হার নিয়ে বিস্ফোরক বাবুল সুপ্রিয়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টালিগঞ্জে বিপুল ভোটে হারের জবাব দিল বাবুল সুপ্রিয়। রাজনীতি ‘ছাড়ার’ পর বিস্ফোরক অভিযোগ বাবুল সুপ্রিয়র। টালিগঞ্জ আসনে তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে বিপুল ভোটে হেরে যান বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ ত্রিপুরায় TMC’র তুরুপের তাস সুস্মিতা! তৈরি ১৫ দিনের অ্যাজেন্ডা

বাবুল অবশেষে এতদিন পর সেই হার নিয়ে ফেসবুকে মুখ খুললেন। বাবুল ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, শুধু তাই নয় বঙ্গ বিজেপির প্রথমসারির মুখও ছিলেন তিনি। কিন্তু নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সম্প্রসারণের সময় মন্ত্রীপদ খোয়াতে হয় তাঁকে।

টালিগঞ্জে বিপুল ভোটে হারের জবাব দিল বাবুল সুপ্রিয়। রাজনীতি 'ছাড়ার' পর বিস্ফোরক অভিযোগ বাবুল সুপ্রিয়র।

বাবুল সুপ্রিয় এরপরই রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয় । তবে, সাংসদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন তিনি। তবে এরই মাঝে বিধানসভা ভোটে টালিগঞ্জ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি।

বাবুল অবশেষে এতদিন পর সেই হার নিয়ে ফেসবুকে মুখ খুললেন। পোস্টের শুরুর দিকেই তিনি লিখেছেন, ‘প্রথমেই বলি টালিগঞ্জকে অযথা দোষ দেবেন না – আমি কোনো ভাবেই মনে করিন তাঁরা আমাকে ৫০০০০ ভোটে হারানোর জন্য ভোট দিয়েছেন। ওখানে মানুষ আমাকে প্রচুর ভোট দিয়েছেন কিন্তু ভোট গণনাটা আমাদের নতুন ছেলেরা সামলাতে পারেনি।’

“ভোট গণনাটা আমাদের নতুন ছেলেরা সামলাতে পারেনি” 

বাবুল লিখেছেন, ”রাজনীতি-পরবর্তী-জীবনে প্রবেশ করার পথে মোট পাঁচটি বিষয় নিয়ে লিখবো বলে ঠিক করেছিলাম । চারটি বিষয় নিয়ে already লিখেছি, পাঁচ নম্বর বিষয়, ‘টালিগঞ্জ’ নিয়ে একদম শেষে লিখব ভেবেছিলাম – আজ লিখছি আর এটাই ‘শেষ-পর্ব’।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত