প্রথম টেস্টে কেবল অভিজ্ঞরাই সুযোগ পাবেন, সাফ জানালেন কোচ গম্ভীর

Gautam Gambhir: কখনও কখনও ক্রিকেটারদের অপেক্ষা করতেও জানতে হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজ থেকেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে ভারত। তাই ভারত অধিনায়ক রোহিত শর্মা কোনভাবেই বাংলাদেশকে ছোট করে দেখছেন না। অপরদিকে ভারতীয় নির্বাচক কমিটি এই সিরিজের জন্য প্রথম সারির দল নির্বাচন করেছেন। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

ফলে এই সিরিজে দুই দেশের মধ্যে যে ভালো ক্রিকেট খেলা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর এই সিরিজ দিয়েই ভারতীয় কোচ হিসেবে তার টেস্ট সিরিজ যাত্রা শুরু করছেন। বাংলাদেশ সিরিজের পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট খেলবে ভারতীয় দল। বাংলাদেশের সঙ্গে দুটি এবং নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট মোট পাঁচটি টেস্ট কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর জন্য ভারতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

এরপরে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাবাস্কার ট্রফি খেলতে যাবেন রোহিতরা। তবে এই টেস্ট সিরিজ নিয়ে প্রথম টেস্টের প্রথম একাদশে কারা থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এবারের টেস্ট স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ বা তরুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীর জল্পনার অবসান ঘটিয়ে কষ্ট জানিয়ে দিয়েছেন প্রথম টেস্টে প্রথম একাদশে ভারতের সিনিয়র ক্রিকেটারাই সুযোগ পাবেন।

যেমন লোকেশ রাহুল। ভারতের হয়ে তার ৫০ টি টেস্ট খেলা হয়ে গিয়েছে। এর আগে তিনি উইকেট রক্ষক ও ব্যাটার হিসেবে দলের সুযোগ পেতেন। কিন্তু এবার তিনি দলে রয়েছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। রাহুল যেহেতু অভিজ্ঞ তাই তাকে প্রথম একাদশে রাখা হবে বলেই জানিয়েছেন কোচ- গৌতম গম্ভীর। অপরদিকে প্রায় দু বছর বাদে টেস্ট ক্রিকেটে ফিরেছেন পন্থ।

তিনি এই টেস্টে ভারতের হয়ে উইকেটের পেছনে যে দাঁড়াবেন সেটা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর। সেই কারণে নিজেদের দায়িত্ব ম্যাচের আগেই এই দুই ক্রিকেটার কে বুঝিয়ে দিয়েছেন ভারতীয় কোচ। উল্লেখ্য, আগেই অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, লোকেশ রাহুলকে তাঁরা খেলাবেন প্রথম টেস্টে। এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি ভারতীয় দল থেকে বাদ পড়লেন জুরেল-সরফরাজরা? কারণ রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স ছিল জুরেলের। যদিও গৌতির সাফ কথা, কখনও কখনও ক্রিকেটারদের অপেক্ষা করতেও জানতে হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন