নজরবন্দি ব্যুরোঃ স্টিভ হাফের ভিডিওতে ফের উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিদেশি জনপ্রিয় প্যারানর্মাল বিশেষজ্ঞ। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে তাঁর কথোপথন ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। তবে এই ঘটনার সত্যতা কতখানি। স্টিভের কথা মত তিনি দশ বছর ধরে একটি যন্ত্র বানিয়েছেন যার মাধ্যমে তিনি আত্মার সঙ্গে কথা বলতে পারবেন।
সেই যন্ত্র নিয়েই সুশান্তের আত্মার সঙ্গে যোগাযোগ সম্পন্ন করতে বসেছিলেন স্টিভ।এই প্যারানর্মাল এক্সপার্ট ইউটিউবে যে ভিডিওগুলি আপলোড করেছেন সেখানে অবিকল সুশান্তের গলা শোনা যাচ্ছে। তিনি বলছেন, আলোর দেখা পেয়েছেন তিনি। নিজের মন খারাপের কথাও স্টিভকে জানিয়েছেন সুশান্ত। জানিয়েছেন ভগবানের সঙ্গে তিনি সাক্ষাত্ করতে চান।সেই ভিডিও শোনা যাচ্ছে সুশান্ত আত্মার সাথে কথা বলেছেন স্টিভ।



তাঁর দাবি সুশান্ত জানিয়েছেন মৃত্যুর আগের দিন কয়েকজনের সঙ্গে বাদানুবাদ হয় তাঁর। কথা কাটাকাটিও হয়। এমনকী তাঁর মৃত্যুর সময় আরও চারজনের উপস্থিতির কথাও নাকি জানিয়েছেন সুশান্ত। এও জানিয়েছেন, যখন তাঁর সাথে কথা বলা হচ্ছে তখন তিনি মৃত। অথচ “ওরা” সুরক্ষিত “ওরা” বলতে সুশান্ত তাঁর মৃত্যুর পেছনে যাদের অঙ্গুলিহেলান দায়ী, তাদেরকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন ভক্তদের একাংশ।
অনুরাগীদের জন্য একটি বার্তাও দিয়েছেন সুশান্ত। বলেছেন, তিনি আলো দেখতে পাচ্ছেন।” দ্বিতীয় ভিডিওতে আবার শোনা যাচ্ছে, স্পিকার থেকে ভেসে আসছে, “ভালবাসা চাই।” স্টিভ জিজ্ঞেস করেন, মৃত্যুর আগের দিন ঠিক কী হয়েছিল? উত্তর মেলে, “কয়েকজনের সঙ্গে বড়সড় ঝগড়া হয়েছিল।” এরপরই তাঁর প্রশ্ন, “আপনাকে কি কেউ খুন করেছিল? মনে আছে কীভাবে মৃত্যু হয়েছিল আপনার?” এবার জবাব এল, “ওরা পেরেক নিয়ে এসেছিল।” বিষয়টি পরিষ্কার না হলেও মৃত্যুর কারণ হিসেবে সুশান্তের আত্মা যে অন্যরকম কিছু বলতে চেয়েছেন, সেটাই জানান স্টিভ।দেখুন ভিডিও। ও নিচের লাক্ষ হিন্দিতে ব্যাখ্যা।









