১৮ বছর বয়স্করাও পাবেন টিকা, ভ্যাকসিন বিক্রি হবে খোলা বাজারে! ঘোষণা কেন্দ্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৮ বছর বয়স্করাও পাবেন টিকা। ১লা মে থেকেই ফলপ্রসূ হচ্ছে এই সিদ্ধান্ত। দেশজুড়ে নজিরবিহীন সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সোমবার এই বিবৃতি জারি করে বলা হয়েছে ১ মে থেকে ১৮ বয়সের উপরে সবাই করোনা টিকা নিতে পারবেন। এর আগে শুধুমাত্র ৪৫ বছর বয়েসের ব্যক্তিরা করোনা টিকা পেতেন কিন্তু তা কমে দাঁড়াল ১৮ তে।

আরও পড়ুনঃ স্কুল বন্ধ থাকলেও দেওয়া হবে মিড-ডে মিল, শিক্ষকদের গুরু দায়িত্ব রাজ্য সরকারের।

পাশাপাশি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাদের জন্যেও সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে এবার করোনা ভ্যাকসিন খোলা বাজারেও বিক্রি করতে পারবে সংস্থাগুলি। পাশাপাশি প্রস্তুত করা ভ্যাকসিনের ৫০ শতাংশ তাঁরা দিতে পারবে রাজ্য সরকারকে। খোলা বাজারে কি দাম হবে ভ্যাকসিনের তা নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যের পক্ষ থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে চেয়েছিল। এবার সেই ভ্যাকসিন কেনার পেছনে আর বাধা রইল না। মে মাসের ১ তারিখ থেকে রাজ্য সরকার চাইলে ভ্যাকসিন কিনতে পারবে বিভিন্ন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত