Shovandeb Chaterjee: চোর জোচ্চর সব দলেই রয়েছে, মন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জেলবন্দী রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যরাও। এমনকি একাধিক সরকারি প্রকল্পে টাকা হাতিয়ে নেওয়ার নিত্যদিনের অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এরই মধ্যে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চোর জোচ্চর সব দলেই রয়েছে। মন্তব্য করে জল্পনা বাড়ালেন মন্ত্রী।

আরও পড়ুনঃ Dilip Ghosh: যেখানে তাকাই তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, ভুপতিনগরের ঘটনায় মন্তব্য দিলীপের

খড়দহের বিধায়কের কথায়, যদি একটা রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারে আমার দলে খারাপ লোক নেই। আমার দলের চোর জোচ্চর নেই, তাহলে যে দল বলবে সেই দলের আমি চাকরবৃত্তি করব। সমাজে যদি দুর্নীতিগ্রস্ত লোক থাকে তাহলে তার প্রতিফলন প্রতিটি রাজনৈতিক দলে পড়বে। তৃণমূলেতেও চোর রয়েছে বলে দাবি করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

চোর জোচ্চর সব দলেই রয়েছে, দাবি মন্ত্রীর 
চোর জোচ্চর সব দলেই রয়েছে, দাবি মন্ত্রীর

সম্প্রতি নিয়োগ দুর্নীতির মামলায় শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, খুব শীঘ্রই ধেড়ে ইঁদুর ধরা পড়বে। এবিষয়ে মন্ত্রী শোভনদেবের মন্তব্য ছিল, বিধানসভাতেও আলোচনা হচ্ছিল। মাননীয় স্পিকার বলেছেন, আমাদের প্রত্যেকেরই ভাষা সংযত হওয়া উচিত। সেটা আমার দল হোক, বিরোধী দল হোক অথবা যিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি। সকলেরই একটু সংযত হয়ে কথা বললে ভালো। অবশ্য অন্যায় করলে শাস্তি পেতেই হবে। দাবি করেন তিনি।

চোর জোচ্চর সব দলেই রয়েছে, দাবি মন্ত্রীর 

চোর জোচ্চর সব দলেই রয়েছে, দাবি মন্ত্রীর 
চোর জোচ্চর সব দলেই রয়েছে, দাবি মন্ত্রীর

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে জেরবার তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সেই ড্যামেজ কন্ট্রোল দিতে নামতে হচ্ছে সমস্ত শীর্ষ স্তরের নেতাদের। এরই মধ্যে মন্ত্রী শোভনদেবের মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলতে পারে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর