ক্রমেই চরিত্রের দিক থেকে পশুর সমতুল্য হচ্ছে মানুষ। সমাজে অস্থিরতা, নৃশংসতা, অমানবিকতা ক্রমেই প্রকট হচ্ছে। সে আরজি করের তরুণী চিকিৎসকের সাথে জঘন্য, নৃশংস অত্যাচার হোক কিংবা ঝাড়গ্রামে বর্শা দিয়ে খুঁচিয়ে আগুনের গোলা ছুড়ে হাতিকে খুন। ক্রমেই নৃশংসতার মাত্রা ছাড়াচ্ছে মানুষ। তবে এই অমানবিকতার ঘোর অন্ধকার থেকে মানবিকতার ছোট্ট স্ফুলিঙ্গ দেখা গেল মেদলা হাতি পিলখানায়। হাতিকে রাখি পরিয়ে রাখিবন্ধন উদযাপন করলেন পরিবেশপ্রেমীরা।
গরুমারা জাতীয় উদ্যানের মেদলা হাতি পিলখানায় রবিবার রাখিবন্ধনের মতো মেলবন্ধতসবে উৎসবে জঙ্গলের পশুদের সঙ্গে মানুষের এমনটাই মেলবন্ধনের ছবি ধরা পড়ল। পাশাপাশি তাঁদের সুরক্ষার জন্য নেওয়া হল শপথ। এরই মাঝে প্রসঙ্গ উঠলো ঝাড়গ্রামের জঙ্গল এলাকায় হুলা পার্টির ছোড়া আগুনের গোলায় গর্ভবতী হাতির ঝলসে মৃত্যুর সেই মর্মান্তিক ঘটনা।
এবিষয়ে এক পরিবেশ কর্মম ঝাড়গ্রামে যেভাবে ওই গর্ভবতী হাতিটিকে মেরে ফেলা হয়েছে তার তীব্র বিরোধিতা করে দোষীদের শাস্তির দাবি তোলেন তিনি। পাশপাশি জঙ্গলে আরও সচেতনতা বাড়ানোর দাবি তোলেন তিনি।। আর এই সচেতনতা বাড়াতেই গত সাত বছর ধরে এভাবে হাতিদের রাখি পরিয়ে হাতিদের রক্ষার শপথ নেওয়া হয়। প্রসঙ্গত কয়েক বছর আগে কেরালায় যেখানে কিছু লোক একটি আনারসে বিস্ফোরক ভরে দিয়েছিল এবং তা খেয়ে গর্ভবতী হাতিটি মারা যায়। এবার প্রায় একই রকম জঘন্য অপরাধের ঘটনার সাক্ষী সাক্ষী থাকল বাংলা।



