তৃতীয় ঢেউ রুখতে উদ্যোগি রাজ্য, নোবেল জয়ী অভিজিৎ ব্যানার্জীর নেতৃত্বে আসছে নয়া প্রকল্প

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃতীয় ঢেউ রুখতে উদ্যোগি রাজ্য। কোভিডের বিরুদ্ধে লড়াই করছে গোটা বিশ্ব। প্রথম ধাক্কার পর বিশ্বের বহু দেশেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনেক দেশেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে।

আরও পড়ুনঃ ত্রিপুরা নিয়ে এবার দিল্লিতে ঝড় তুলতে চলেছে তৃণমূল, সিদ্ধান্ত অভিষেকের

ভারতে এখনও কোভিডের তৃতীয় ঢেউ কার্যত আছড়ে পড়েনি। তবে ভারতেও কোভিডের তৃতীয় ঢেউ প্রায় আসন্ন। ভারতে কোভিডের তৃতীয় ঢেউ প্রভাব ফেলার আগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে একাধিক রাজ্য।

জয়ী অভিজিৎ ব্যানার্জীর নেতৃত্বে আসছে নয়া প্রকল্প
জয়ী অভিজিৎ ব্যানার্জীর নেতৃত্বে আসছে নয়া প্রকল্প

তৃতীয় ঢেউ রুখতে উদ্যোগি রাজ্য, মারণ ভাইরাস করোনার হাত থেকে বাঁচতে আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গও। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প। রাজ্যে নয়া এই প্রকল্প চালু হয়ে যাবে আগামী ২ সপ্তাহের মধ্যে। নয়া এই প্রকল্প চালু করার জন্য যাবতীয় রূপরেখা তৈরি হয়েছে বলেই জানানো হয়েছে।

ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চেই ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের প্রধান ডাক্তার অভিজিৎ চৌধুরী, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে আলোচনা করা হয় এই নয়া প্রকল্প বিষয়ে।

নয়া প্রকল্প অর্থাৎ রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা কোনও পরিকাঠামো তৈরি করার প্রয়োজন রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে উচ্চপর্যায়ের এক কমিটি। এই বিষয়ে আরও বেশি করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

তৃতীয় ঢেউ রুখতে উদ্যোগি রাজ্য, নোবেল জয়ী অভিজিৎ ব্যানার্জীর নেতৃত্বে আসছে নয়া প্রকল্প

এই আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন অক্সিমিটারের ব্যবহার, কোভিডের নানা উপসর্গ ও সাধারণ জ্বরের মধ্যে কী পার্থক্য তা মানুষকে বোঝানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর