নজরবন্দি ব্যুরো: দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। প্রথম সেমিফাইনাল জিতে ইতিমধ্যেই ফাইনালে চলে গেছে স্পেন। ফলে, রবিবার স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় স্পেন-অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখতে চলেছে ফুটবলবিশ্ব।
আরও পড়ুন: শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন
বুধবার খেলার শুরু থেকেই গোলের প্রচেষ্টা শুরু করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দু’দলই। সেক্ষেত্রেও প্রথম গোলের দরজা খোলে ইংল্যান্ড। ৩৬ মিনিটে গোলটি করেন এল্লা টনি। প্রথমার্ধের আর কোনও গোল না হওয়ায় অস্ট্রেলিয়া ০-১ গোলে পিছিয়ে থেকেই শেষ করে। দ্বিতীয়ার্ধেই কিন্তু আবার ঘুরে দাঁড়ায় অজি মেয়েরা।
কারণ, ৬৩ মিনিটে স্যাম কের জালে বল জড়িয়ে ইংল্যান্ডের করা একমাত্র গোলটি শোধ দিয়ে দেন। তবুও কিন্তু আটকানো গেল না ইংল্যান্ডকে। লুরা হেম্প ৭১ মিনিটে গোল করে ইংল্যান্ডকে আবার এগিয়ে দিলেন।
#ENG have reached the #FIFAWWC Final for the first time. 🥹
— FIFA Women’s World Cup (@FIFAWWC) August 16, 2023
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাঠে হারায় তাঁদের আরও হতাশ বলে মনে হয়। আগামী রবিবার ফাইনালে স্পেন ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে। মাঝে অবশ্য, অস্ট্রেলিয়া এবং সুইডেন তৃতীয় স্থানাধিকারের ম্যাচটি খেলবে। এখন, মেয়েদের বিশ্বকাপ ট্রফি কোন দেশ পায়, সেদিকেই নজর রয়েছে উৎসুক ফুটবলপ্রেমীদের।
মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড, প্রতিপক্ষ স্পেন









