Women’s WC: শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহিলাদের বিশ্বকাপ ফাইনালে স্পেন। সুইডেনকে ২-১ গোলে হারালেন স্প্যানিশ মহিলারা। হাড্ডাহাড্ডির ম্যাচে শেষ ৯ মিনিটে এল ৩টি গোল। এর আগে তিন বার মুখোমুখি হলেও মহিলাদের ফুটবলে এর আগে একবারও সুইডেনকে হারাতে পারেনি স্পেন। সেই অর্থে, এই প্রথমবারের জন্য সুইসদের হারাল স্পেন।

আরও পড়ুন: ডার্বি হারের পর এবার কলকাতা লিগেও আটকে গেল বাগান ব্রিগেড!

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল ছিল গোলশূন্য। দুই দলই চেষ্টা করে জালে বল জড়াতে পারেনি। ভাব হচ্ছিল, ম্যাচ বোধহয় অতিরিক্ত সময়ের দিকে গড়াবে। তারপরেই ঘটল চমক। ৮১ মিনিটের মাথায় স্পেনের হয়ে গোল করেন সালমা সেলেস্তা। ঠিক ৮৮ মিনিটের মাথায় গোল শোধ করে দেয় সুইডেন। গোল করেন রেবেকা ব্লমকভিস্ত। সুইডেন সমতা ফেরানোর পর অনেকেই নিশ্চিত হয়ে যান যে, ম্যাচ এবার অতিরিক্ত সময়েই গড়াবে। কিন্তু তারপরেও ঘটল চমক!

শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন
শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

সুইডেন সমতা ফেরানোর মাত্র ৯৪ সেকেন্ড পরেই দলের পক্ষে জয়সূচক গোলটি করেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা। ফেটে পড়ে গ্যালারি। উচ্ছ্বাসে আত্মহারা হয়ে যান স্পেনের খেলোয়াড়রাও। এরপর ইনিজুরি টাইমে সুইডেন আর কোনও গোল করতে পারেনা। ফলে, বিশ্বকাপের সেমিফাইনাল জিতে ফাইনালে চলে গেল স্পেন।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। যে দল জিতবে তাঁদের খেলতে হবে স্পেনের বিরুদ্ধে। ফাইনাল রবিবার।

শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন
শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন