নজরবন্দি ব্যুরো: ডার্বির হারের পর যেন এমনটাই হয়! একটা ছন্দে থাকা দলের মানসিক শক্তিও তলানিতে ঠেকে যায়। আর মোহন বাগানের হাল যেন তাই। বুধবার কলকাতা লিগে আর্মি রেডের বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল সবুজ মেরুন। খেলার ফলাফল ২-২। স্বাভাবিকভাবেই এই ড্রয়ের ফলে হতাশ বাগান সমর্থকরা।
আরও পড়ুন: মাত্র ২৬ বছর বয়সে অবসর ঘোষণা হাসারাঙ্গার, আচমকা কেন এই সিদ্ধান্ত?


কল্যাণী স্টেডিয়ামে এগিয়ে থেকেও আর্মি রেডের বিরুদ্ধে ড্র করল মোহন বাগান। ২১ মিনিটের মাথায় ভিয়ান মুর্গডের গোলের এগিয়ে যায় বাগান। প্রথমার্ধে কোনও গোলের মুখ দেখতে পারেনি আর্মি রেড। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাস্তব রায়ের ছেলেরা। ৪৭ মিনিটের মাথায় সমতা ফেরা আর্মি রেড। গোল করেন সুখপ্রীত সিং। ৫৯ মিনিটের মাথায় রবি বাহাদুরের অ্যাসিস্ট থেকে গোল করেন মোহন বাগানের কিয়ান নাসিরি। ২-১ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন।
The points are split in Kalyani as Vian and Kiyan’s goals are cancelled out. #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/NPM9yLqmrt
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 15, 2023
এরপর ম্যাচের একেবারে শেষের দিকে অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯৩ মিনিটের মাথায় ডি-বক্সের ভিতরে বাগান ফুটবলার হ্যান্ড বল করায় পেনাল্টি আদায় করে নেয় আর্মি। সেখান থেকে গোল করে সমতা ফেরান মন্টি। এরপর আর গোল করতে না পারায় ২-২ ড্র হয় এই ম্যাচ। ম্যাচ ড্র করায় পয়েন্ট ভাগ হয়ে গেল দু’দলের মধ্যে। এই মুহূর্তে কলকাতা লিগের গ্রুপ-এ-তে দুইয়ে রয়েছে মোহন বাগান। ৮ ম্যাচে তাঁদের পয়েন্ট ২০। প্রথম স্থানে আছে কালীঘাট। যদিও তাঁরা ম্যাচ খেলেছে ১০টি।
How was the performance of the 16 year old prodigies of the Machas in today´s CFL match against Indian Army ?
Indian Army is not a CFC or Pathachakra as was told several times earlier over here. pic.twitter.com/oL8bZMOMHG— EAST BENGAL News Analysis (@QEBNA) August 15, 2023
কলকাতা লিগে দুর্দান্ত ফর্মে থাকা মোহন বাগান সুপার জায়ান্ট আটকে গেল আর্মি রেডের বিরুদ্ধে। এবারের কলকাতা লিগে একাধিক ম্যাচে ৫ গোল দিয়েছে সবুজ মেরুন। তবে এদিন কল্যাণী স্টেডিয়ামে বাগানের জয়ের রথ থামিয়ে দিল আর্মি রেড। আজই আবার এএফসি কাপে নামছে মোহন বাগান। সেদিকে কী হয় সেদিকেই নজর রয়েছে বাগান সমর্থকদের।
ডার্বি হারের পর এবার কলকাতা লিগেও আটকে গেল বাগান ব্রিগেড!










