নজরবন্দি ব্যুরো: আজ বছরের শেষ মন কি বাত করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় মোদি বেশিরভাগটা আত্মনির্ভরতার কথা বলেন। ৭২ তম মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার লোকাল প্রোডাক্ট-এর ওপর জোর দেওয়ার কথা বললেন।
আরও পড়ুনঃ একে একে সকলেই NDA-এর সঙ্গ ত্যাগ করবে, বিজেপিকে আক্রমন এনসিপির


তিনি জানান, ভোকাল পে লোকাল বাস্তবে আরো বেশী কার্যকর করতে হবে। ২০২১-এ ভারতে তৈরি পণ্য যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ”নতুন বছরেও ভোকাল পে লোকাল যোজনা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। নতুন বছরে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সংকল্প গ্রহণ করব। তাই এখনই আমাদের প্রতিজ্ঞা করতে হবে, দেশে তৈরি জিনিস আমরা আপন করে নেব।
সারা বিশ্বে ভারতের পরিচিতি আরও জোরদার করতে হবে। ভারতকে সাফল্যের শিখরে পৌছে দিতে হবে। নতুন বছরের থেকে বড় সঙ্কল্প আর কী হতে পারে! My Gov- এ আপনারা সরকারের উদ্দেশ্যে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানান। সেখানে দেশের অনেক মানুষ আমাকে 2021-এর সংকল্পের কথা বলেছেন। আমরা সবাই একজোট হয়ে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেবার শপথ গ্রহণ করতে পারি।”
এদিন তিনি আরও বলেছেন, ”আপনারা সবাই জেনে খুশি হবেন, কাশ্মীরের কেশর জিআই ট্যাগ সার্টিফিকেট পাওয়ার পর দুবাইয়ের সুপারমার্কেটে লঞ্চ হয়েছে। এরপর থেকে আপনারা কেশর কেনার পরিকল্পনা করলে কাশ্মীরের কিনবেন।” নতুন বছরে দেশবাসীকে প্লাস্টিক মুক্ত দেশ গড়ার সংকল্প নিতে বলেছেন প্রধানমন্ত্রী।









