নজরবন্দি ব্যুরো: একে একে সকলেই NDA-এর সঙ্গ ত্যাগ করবে, কৃষি আইনকে ঘিরে চাপ বাড়ছে কেন্দ্রের। এই আইনের প্রতিবাদ জানিয়ে এনডিএ জোট ত্যাগ করেছে আরএলপি। এহেন পরিস্থিতিতে বিজেপিকে কটাক্ষ করার সুযোগ ছাড়ল না শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। দলের বক্তব্য, একে একে সব জোটসঙ্গীই বিজেপিকে ছেড়ে যাবে এবং অচিরেই এনডিএ ধূলিসাৎ হবে।
আরও পড়ুনঃ “হিম্মত থাকলে নন্দীগ্রামে দাঁড়াক শুভেন্দু, আমি লড়ব ওর বিরুদ্ধে,” চ্যালেঞ্জ মদন মিত্র-র।


প্রসঙ্গত, দীর্ঘ ৩২ দিন ধরে চলছে কৃষকদের আন্দোলন। এক মাস পেরিয়ে গেলেও কাটেনি জট। তারই মাঝে শনিবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করে রাজস্থানে তাদের জোটসঙ্গী আরএলপি। তারপরই এনসিপির তরফে এই আক্রমণ। এ বিষয়ে দলের মুখপাত্র মহেশ তাপাসে নতুন কৃষি আইনকে ‘কঠোর’ বলে ইঙ্গিত করেন এনডিএ-র শেষের শুরু হয়েছে।
তিনি বলেছেন, ‘‘বিজেপির আরেক জোটসঙ্গীও এনডিএ ছাড়ল কৃষকদের সমর্থন করে। তাড়াহুড়ো করে কঠোর কৃষি আইন কার্যকর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার। বিরোধীরা সকলেই এই আইনের তীব্র বিরোধিতা করেছিল। আজ যখন দেশের কৃষকরা এই আইনের প্রতিবাদে একত্রিত হয়েছে, তখন আরএলপিও সাহস করে এনডিএ ছেড়ে বেরিয়ে গেল।’’
একে একে সকলেই NDA-এর সঙ্গ ত্যাগ করবে, এছাড়া এনডিএ’র বাকি শরিক দলগুলির কাছেও আর কোনও ‘অপশন’ নেই জোট ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া বলেও মন্তব্য করা হয় পাওয়ারের দলের তরফে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



