Lalit and Sushmita: তবে কি সম্পর্কের ইতি ললিত-সুস্মিতার? জোড় জল্পনা বি-টাউনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই হইচই ফেলে দিয়েছে দু’জনের ছবি। ললিত মোদী এবং সুস্মিতা সেন। মলদ্বীপে জমাটি ছুটির সেই ছবির সঙ্গেই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীর সগর্ব ঘোষণা করেছিলেন প্রেম করছেন তাঁরা! প্রশ্ন ছিল বিয়ে করে ফেলেছেন নাকি দু’জনে?

আরও পড়ুনঃ ভাইজানের নতুন লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া, আসছে সলমনের নতুন ছবি

- Advertisement -

দেশজুড়ে জল্পনা তুঙ্গে উঠতেই ললিত বলেছিলেন, আপাতত দু’জনে প্রেম করছেন জমিয়ে। তবে সাত পাকে ঘুরতেই পারেন শিগগিরই। কিন্তু খবর তাঁদের সম্পর্কের সমীকরণ না কি বদলে গিয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামের বায়ো এবং ডিপি বদলে ফেলেছেন ললিত।

তবে কি সম্পর্কের ইতি ললিত-সুস্মিতার? জোড় জল্পনা বি-টাউনে

যেখানে শুধু তাঁর একার ছবি। এমনকী সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথাও মুছে ফেলেছেন। তবে কি নতুন সম্পর্কে ফাটল ধরল! তার ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়ায়। জল্পনা রটতে শুরু করেছে বি টাউনে। এদিকে সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শলের সাথে ফের দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

তবে কি সম্পর্কের ইতি ললিত-সুস্মিতার? জোড় জল্পনা বি-টাউনে

- Advertisement -

তবে কি সম্পর্কের ইতি ললিত-সুস্মিতার? জোড় জল্পনা বি-টাউনে

কিছুদিন আগে সিনেমা লাল সিং চাড্ডার প্রিমিয়ারে দেখা গিয়েছিল দুজনকে। এবার ললিতের সিঙ্গেল ছবি দেবার পর বি টাউনে জোড় জল্পনা তৈরি হয়েছে তবে কি প্রাক্তন প্রেমিকের সঙ্গে সুস্মিতার এই ঘনিষ্ঠতার কারণেই কি ললিতের সঙ্গে মনোমালিন্য! সেকারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত! এই নিয়ে দুজনের কোন প্রতিক্রিয়া এখন সামনে আসেনি।

20 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর