নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইনভেস্টর সমস্যা মিটে গেল ইস্টবেঙ্গলে। লাল-হলুদে ইনভেস্টর হিসাবে আসছে ইমামি গ্রুপ। ইমামির সাহায্যেই আগামী মরশুমে আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে দু’পক্ষের সঙ্গে আলোচনার পর ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রপের গাঁটছড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।
আরও পড়ুনঃ IPL-এ ফিরছেন এবি? নিজে মুখে বললেন কি করতে চলেছেন তিনি
নবান্নে ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের আলোচনা হয়। মূলত মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় ইমামি গ্রুপ ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে রাজি হয়। তারপরেই সরকারিভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দুই পক্ষের গাঁটছড়া হওয়ার বিষয়টি।

ইমামি গ্রুপকে ক্লাবে স্বাগত জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। ক্লাবের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকেও কৃতজ্ঞতা জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা। তিনি বলেন,”মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু ইনভেস্টর নয়,

সহায় সেই মুখ্যমন্ত্রীই, মমতার হস্তক্ষেপে লাল-হলুদের ইনভেস্টর ইমামি
যেভাবে ক্লাবের সব কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত থাকেন, সেটা বাংলার আর কোনও মুখ্যমন্ত্রী ভাবেনি। আমি ইমামি গ্রুপকেও ধন্যবাদ জানাব। এবং আশা করব আগামী দিনে আমাদের ক্লাব ইমামির সাহায্যে সাফল্য পাবে।”




