Elon Musk Starship: বিশ্বের যেখানে ইচ্ছা ভ্রমণ করুন ১ ঘণ্টারও কম সময়ে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত প্রায় দু দশক ধরে SpaceX চেষ্টা করছে মঙ্গলে মানুষ পাঠানোর। ইলন মাস্ক একপ্রকার প্রতিজ্ঞা করেছেন যে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে মানুষ পাঠাবেন মঙ্গল গ্রহে। গড়ে উঠবে বসতি। সেই লক্ষের খুব্ব কাছাকাছি পৌঁছেও গিয়েছে স্পেস এক্স। হয়ত সত্যিই আগামী কয়েকবছরের মধ্যে মঙ্গলের মাটিতে মানুষের পায়ের ছাপ পড়বে। কিন্তু এবার পৃথিবীর বুকে দাঁড়িয়েই অভাবনীয় প্রজেক্ট আনছেন ইলন। তাঁর নয়া প্রজেক্টে বিশ্বের যেখানে ইচ্ছা ভ্রমণ করুন ১ ঘণ্টারও কম সময়ে!

আরও পড়ুনঃ গোরক্ষপুরে বড় চ্যালেঞ্জের সম্মুখীন আদিত্যনাথ, ডেবিউ পর্বে কঠিন প্রতিপক্ষ

এটাও কি সম্ভব? কারন সাধারণ ফ্লাইটে লন্ডন থেকে নিউইয়র্কের যা দূরত্ব তাতে সময় লাগবে কমপক্ষে ৪ ঘণ্টা আর লন্ডন থেকে দুবাই যেতে ওয়ান স্টপ ফ্লাইটে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা। কিন্তু এবার সব বদলে যাচ্ছে, চালু হতে চলেছে ইলন মাস্কের (Elon Musk) এর স্টারশিপ। বলা হচ্ছে ১ ঘণ্টারও কম সময়ে বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে পৌঁছনো যাবে। ২০১৭ সালে প্রথম এই প্রজেক্টের ঘোষণা করেন ইলন মাস্ক।

space

আজ থেকে ৫ বছর আগে Australia-র একটি কনফারেন্সে যোগ দেন স্পেস এক্সের মালিক ইলন। সেখানে তিনি ঘোষণা করেন অতি দ্রুত পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছনোর জন্যে নতুন কিছু ভেবেছেন তিনি। এবং এর জন্য যাবতীয় প্রযুক্তি তৈরির কাজ করছে তাঁর SpaceX। কনফারেন্সে একটি ভিডিয়ো দেখানো হয়। যেখানে কয়েকজন যাত্রী নিউইয়র্ক থেকে ওই স্টারশিপে চড়ছেন এবং মহাকাশের মধ্য দিয়ে আধঘণ্টার মধ্যে ওই যানটি শাংহাইয়ে ল্যান্ড করছে।

বিশ্বের যেখানে ইচ্ছা ভ্রমণ করুন ১ ঘণ্টারও কম সময়ে!!

বিশ্বের যেখানে ইচ্ছা ভ্রমণ করুন ১ ঘণ্টারও কম সময়ে
বিশ্বের যেখানে ইচ্ছা ভ্রমণ করুন ১ ঘণ্টারও কম সময়ে!

তবে সেটা ছিল শুধুই ভিডিও প্রেজেন্টেশন, আর সময়টা ৫ বছর আগে ২০১৭। কিন্তু এখন সেই প্রযুক্তিকে বাস্তবায়িত করে ফেলেছে ইলন মাস্কের টিম। কিন্তু এত দ্রুতগামী যানের ভাড়া কত হবে? কিছুদিন আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, যে কোনও এয়ারক্রাফ্টের ইকোনমি ক্লাসের মতোই ভাড়া দিতে হবে তাঁর স্টারশীপে চড়ার জন্যে।  ওই স্টারশিপের গতি হবে প্রতি ঘণ্টায় ২৭,০০০ কিলোমিটার।

গত ২৫ ফেব্রুয়ারি SpaceHub নামে একটু টুইটার হ্যান্ডেল থেকে এবিষয়ে একটি ট্যুইট করা হয়। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বের যে কোনও শহর থেকে অন্য কোনও শহর যেতে কতক্ষণ সময় লাগবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত