নজরবন্দি ব্যুরো : একুশের ভোটের প্রস্তুতি শুরু, একুশের ভোটের দামামা বেজে গেল রাজ্যে। করোনা আবহের মধ্যেই সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানালেন,ভোটার তালিকায় সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ। আগামী বছর করোনা পরিস্থিতির মধ্যেই হবে ২১ বিধানসভা নির্বাচন।
আরও পড়ুনঃ প্রয়োজনে রাজ্য সরকার সবজির দাম নিয়ন্ত্রণে আইন আনবে, কেন্দ্র কে হুঁশিয়ারি মমতার।
আর তাতেই প্রস্তুতি তুঙ্গে। পরিবর্তীত সময়ে এই নির্বাচন হওয়ার কারণে ভিড় এড়াতে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। হাতে সময়ও কম। ফলে এবিষয়ে সমস্ত রাজনৈতিক ব্যাক্তিত্বদের মতামত জানতে সোমবার বৈঠকে বসলেন, মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি সকলের মতামত নিয়ে বৈঠকের শেষে জানান, চলতি মাসের ১৮ তারিখই প্রকাশিত হবে ভোটার তালিকার খসড়া।
১৫ ডিসেম্বর পর্যন্ত হবে তালিকায় নাম তোলার প্রক্রিয়া। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, রাজ্যের মোট ৭৮, ৯০০টি বুথের প্রতিটিতে থাকবেন ১ জন করে বিএলও। প্রতি বুথে ২ দিন করে চলবে সংশোধনের কাজ। এবার রাজ্যে বাড়ছে ৯৯টি বুথ। কারণ, যে সব বুথে দেড় হাজারের বেশি ভোটার সেইখানে করোনা পরিস্থিতির কথা বিচার করে সেগুলিকে বিভক্ত করা হচ্ছে।
একুশের ভোটের প্রস্তুতি শুরু, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যে বহু পরিযায়ী শ্রমিক এসেছেন। এমন অনেকে রয়েছেন যাঁরা হয়ত এখানে থাকতেন না বহু বছর। ফলে এখানকার তালিকায় তাঁদের নাম নেই। আবার গঙ্গা ভাঙনের ফলে অনেকের ঠিকানা বদলেছে। এহেন সকলের নাম চূড়ান্ত তালিকায় থাকবে বলে আশা করি।” এই একই দাবি বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলেরই।



